ঢাকায় মুষলধারে বৃষ্টি, চলবে কতক্ষণ?
ফাইল ছবি
টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবেছে রাজধানী ঢাকা। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৭টা থেকে থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার (১২ জুলাই) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এনটিভি অনলাইন ডেস্ক