চট্টগ্রামে বন্যা মোকাবিলায় এমপি-মন্ত্রী ও প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে না : নাহিদ
বৃহত্তর চট্টগ্রামের বন্যা এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। সরকারের তৎপরতা উল্লেখযোগ্য নয় দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের মন্ত্রী এমপি ও স্থানীয় প্রশাসন যথাযথ ও কার্যকর ভূমিকা রাখছে না। আজ রোববার ১২ (জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় এনসিপির মৃখ্য সমম্বয়ক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম সাংবাদিদের বলেন, চট্টগ্রামে বন্যার কারণে যে ক্ষতির মুখোমুখি হয়েছে মানুষ, তাদের সহযোগিতা করতে হবে। সরকারের ত্রাণ সব জায়গায় যাচ্ছে না। স্থানীয় প্রশাসন দেরিতে কাজ শুরু করেছে। এটি একটি জাতীয় দুর্যোগ। সারা দেশের মানুষের চোখ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের দিকে। বেড়িবাঁধ না হওয়ায় আনোয়ারা ও বাঁশখালীতে বন্যার অবনতি হয়েছে। সেটি তেমন প্রচারে আসছে না।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম