Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৮:৩৫, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৮:৩৫, ১২ জুলাই ২০২৬
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৮:৩৫, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৮:৩৫, ১২ জুলাই ২০২৬
আরও খবর
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারের পাশে সংযুক্ত আরব আমিরাত
নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা
বন্যায় বিধ্বস্ত চীনের সীমান্ত অঞ্চলে শত শত মানুষের ভাগ্য এখনও অজানা
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ১২৪৩

বান্দরবানে বন্যা-পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৮:৩৫, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৮:৩৫, ১২ জুলাই ২০২৬
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৮:৩৫, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৮:৩৫, ১২ জুলাই ২০২৬
বান্দরবান-কেরানীহাট সড়কের কয়েকটি স্থান বন্যা ও পাহাড়ি ঢলের পানিতে ডুবে আছে। প্লাবিত এলাকা পারাপারে জনসাধারণ চরম দুর্ভোগে। ছবিটি আজ রোববার বিকেলে মাজারগেট এলাকা থেকে তোলা। ছবি : এনটিভি

বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সড়ক যোগাযোগ এখনও স্বাভাবিক হয়নি। আজ রোববার (১২ জুলাই) চতুর্থ দিনের মতো বান্দরবান জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে লামা ও আলীকদম উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ চালু হয়েছে। কিন্তু রুমা, থানচি, রোয়াংছড়ি এবং থানচি-আলীকদম, লামা-সূয়ালক সড়কের বিভিন্ন স্থানে ছোটবড় পাহাড় ধসের মাটি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

পরিবহণ শ্রমিক শাহাবুদ্দিন বলেন, বান্দরবান-চট্টগ্রাম সড়কের চারটি স্থানের মধ্যে দুটি জায়গা থেকে সড়কের পানি নেমে গেছে। শুধু মাজারগেট এলাকা সড়কটি এখনও ডুবে আছে এবং কলেজ এলাকায় সড়কে আংশিক বন্যার পানি রয়েছে। রাত পর্যন্ত বৃষ্টি না হলে সকালে সড়ক যোগাযোগ চালু হবে।

প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিছেন, গত ৫ জুলাই (রোববার) থেকে জেলার সাতটি উপজেলায় থেমে মাঝারি ভারি বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা ও পাহাড় ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। যোগাযোগ বিচ্ছিন্ন পানিবন্দি লক্ষাধিক মানুষের প্রতিমুহূর্ত কাটছে উদ্বেগ-উৎকণ্ঠায়। সরকারি বেসরকারি ত্রাণ তৎপরতার পরও আশ্রয়কেন্দ্রের হতদরিদ্র শ্রমজীবী বানভাসিদের অভিযোগ পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির সংকট রয়েছে।

এদিকে সরকারের পাশাপাশি জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এবং জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা পৃথকভাবে বানভাসি মানুষের শুকনো খাবার, মোমবাতি ও মিনারেল ওয়াটারের বোতল দুর্গতদের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন।

জেলা শহরটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর সংকট দেখা দিয়েছে। বাজারে মাছ-মাংস, শাক-সবজিও মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। অন্যদিকে সড়কে পানি উঠায় প্লাবিত এলাকায় ভ্যানে, নৌকায় পারাপারের নামে অনেকে লোকজনকে জিম্মি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের।

জেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সকাল থেকে রুমা, থানচি উপজেলায় সাঙ্গু নদীর উজানে ভারি বৃষ্টি হচ্ছে। এ কারণে বন্যার পানি সাময়িক কমলেও আবারও বাড়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা বাড়ছে। ঝুঁকিপূর্ণ বসতিগুলো ছেড়ে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসন, ফায়ার সার্ভিস, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, বন্যার্তদের সার্বিক সাহায্য সহযোগিতা করা হচ্ছে। জেলায় ২২০টি আশ্রয়কেন্দ্রে ও জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়েছে।

বান্দরবান পাহাড় ধস বন্যা বিপর্যস্ত জনজীবন

সংশ্লিষ্ট সংবাদ: বান্দরবান

০১ সেপ্টেম্বর ২০২৬
শান্তি ও সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : পার্বত্য মন্ত্রী
৩১ আগস্ট ২০২৬
বান্দরবানে জিপ উল্টে চালক নিহত, আহত ৩
২৬ আগস্ট ২০২৬
পাওনা টাকার জন্য ৪ মাস বয়সী শিশুকে অপহরণের অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন জাতিসংঘের মহাসচিব
  2. ‘মৃত্যু ছাড়া আমাকে নির্বাচন থেকে সরানো যাবে না’ বলার কয়েক ঘণ্টা পরেই মৃত্যু
  3. মেডিকেল শিক্ষার্থীদের ভ্রমণ বাস খাদে, আহত ২০
  4. জয়পুরহাটে ভাইয়ের কোদালের আঘাতে বোনের মৃত্যু
  5. জাতিসংঘের অধিবেশন শুরু ও সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের শপথ আজ
  6. ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তায় থানায় অভিযোগ দায়ের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x