Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
রফিক মোল্লা, সিরাজগঞ্জ (বেলকুচি-চৌহালি)
১৫:৫০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৫:৫২, ১২ জুলাই ২০২৬
রফিক মোল্লা, সিরাজগঞ্জ (বেলকুচি-চৌহালি)
১৫:৫০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৫:৫২, ১২ জুলাই ২০২৬
আরও খবর
বিয়ে-তালাকের তথ্য গোপন, স্ত্রীর বিরুদ্ধে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণের মামলা
ইরানে বিয়েবাড়িতে মার্কিন বিমান হামলা, নিহত অন্তত ৪
বিয়ের গুঞ্জন জোরালো, পাত্রী নিয়ে কী বলেছিলেন বিলাওয়াল
যে কারণে হাসপাতাল-পার্ক-নাইটক্লাবে বিয়ের নিবন্ধন বুথ খুলছে চীন
সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২

এক ফেসবুক পোস্টেই বদলে গেল অসহায় জান্নাতির জীবন

রফিক মোল্লা, সিরাজগঞ্জ (বেলকুচি-চৌহালি)
১৫:৫০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৫:৫২, ১২ জুলাই ২০২৬
রফিক মোল্লা, সিরাজগঞ্জ (বেলকুচি-চৌহালি)
১৫:৫০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৫:৫২, ১২ জুলাই ২০২৬
শুক্রবার জাঁকজমকপূর্ণ আয়োজনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রত্যন্ত কলাগাছি গ্রামের বাসিন্দা মোছা. জান্নাতি খাতুনের বিয়ে সম্পন্ন হয়। ছবি : এনটিভি অনলাইন

কিছু গল্প কেবল কষ্টের নয়, মানবিকতার জয়ে রাঙানো এক অনন্য রূপকথা। মাত্র দুই মাস বয়সে বাবা এবং এর কিছুদিন পরই মাকে হারানো এতিম জান্নাতি খাতুনের জীবন ছিল শুধুই বঞ্চনার। বড় হয়ে বিয়ের বয়স হলেও অর্থাভাবে আটকে ছিল তার নতুন জীবনের স্বপ্ন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্ট বদলে দিয়েছে সবকিছু। দেশ-বিদেশের অসংখ্য মানুষের সম্মিলিত সহযোগিতায় গত শুক্রবার (১০ জুলাই) এক জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়েছে এই এতিম তরুণীর বিয়ে।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রত্যন্ত কলাগাছি গ্রামের বাসিন্দা মোছা. জান্নাতি খাতুন। জন্মের পর থেকেই মা-বাবাহীন জান্নাতি বড় হয়েছেন তার ভ্যানচালক নানা আব্দুল হক ও নানী সুন্দরী বেগমের চরম অভাবের সংসারে। নুন আনতে পান্তা ফুরানোর সেই সংসারে ছোটবেলা থেকেই না-পাওয়ার কষ্ট ছিল জান্নাতির নিত্যসঙ্গী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার বিয়ের সম্বন্ধ এলেও বিয়ের খরচ জোগানোর সামর্থ্য ছিল না বৃদ্ধ নানার। নাতনির ভবিষ্যৎ নিয়ে যখন অসহায় নানা-নানি গভীর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিলেন। ঠিক তখনই তাদের পাশে দাঁড়ান স্থানীয় সমাজকর্মী মামুন বিশ্বাস। তিনি নিজের ফেসবুক আইডিতে জান্নাতির জীবনের করুণ গল্প ও অসহায়ত্বের চিত্র তুলে ধরে সবার কাছে সহায়তার আবেদন জানান।

মুহূর্তের মধ্যেই সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অসহায় মেয়েটির স্বপ্ন পূরণে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন অসংখ্য হৃদয়বান মানুষ। তাদের পাঠানো প্রায় এক লাখ টাকার আর্থিক সহায়তায় দূর হয়ে যায় সব বাধা। অবশেষে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসি গ্রামের যুবক ফিরোজ শেখের সঙ্গে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় জান্নাতির বিয়ে। নতুন জীবনের শুরুতে দাঁড়িয়ে সব কষ্ট ভুলে জান্নাতি এখন সুখের সংসার গড়ার প্রত্যয়ে সবার দোয়া চেয়েছেন। তার স্বামী ফিরোজ শেখও স্ত্রীকে আজীবন ভালো রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

নাতনির এই রাজকীয় বিয়ে দেখে আনন্দাশ্রু ধরে রাখতে পারেননি নানা আব্দুল হক ও নানি সুন্দরী বেগম। তারা বলেন, অভাবের কারণে নাতনির কোনো ইচ্ছাই কোনোদিন পূরণ করতে পারিনি। সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল বিয়ের খরচ নিয়ে। কিন্তু অচেনা-অজানা মানুষের ভালোবাসা আমাদের সব কষ্টকে আজ আনন্দে পরিণত করেছে। যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।

বিয়ের কাজী ও স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় বহু বিয়ে দেখার অভিজ্ঞতা থাকলেও এতিম জান্নাতির এই বিয়েটি ছিল একেবারেই ব্যতিক্রম ও চোখ ধাঁধানো। সুদৃশ্য তোরণ (গেট), রঙিন প্যান্ডেল, অতিথিদের জন্য বাহারি খাবারের আয়োজন- কোনো কিছুরই কমতি ছিল না সেখানে। বর-কনেকে দেওয়া হয়েছে আকর্ষণীয় সব উপহার। অসহায় এক এতিম মেয়ের বিয়ে ঘিরে পুরো গ্রামে যেন এক উৎসবের আমেজ বিরাজ করছিল।

স্থানীয় স্বেচ্ছাসেবক তারেক শাহরিয়ার বলেন, একটি ফেসবুক পোস্ট, কিছু মানুষের আন্তরিকতা আর সম্মিলিত সহযোগিতা কীভাবে একটি অসহায় মানুষের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে, এই ঘটনা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বিয়ে আয়োজনের মূল উদ্যোক্তা সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, জান্নাতি খাতুনের বিয়ে অন্য দশটি সাধারণ বিয়ের মতোই জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কনেকে বিউটি পার্লার থেকে সাজানো থেকে শুরু করে খাবার ও ডেকোরেশন- সবকিছুই ছিল চোখে পড়ার মতো। এটি কেবল একটি সাধারণ বিয়ে বা পারিবারিক আয়োজন নয়; এটি মূলত মানুষের মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং সম্মিলিত উদ্যোগের এক অনন্য ও ঐতিহাসিক দৃষ্টান্ত।

বিয়ে সিরাজগঞ্জ ফেসবুক পোস্ট

সংশ্লিষ্ট সংবাদ: বিয়ে

০৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে-তালাকের তথ্য গোপন, স্ত্রীর বিরুদ্ধে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণের মামলা
১৯ আগস্ট ২০২৬
বিয়ে করলেন পাতে ‘আস্ত খাসি’ না পাওয়া সেই প্রবাসী, পাত্রী কে?
১৯ আগস্ট ২০২৬
বিয়ে করলেন ভাইরাল সেই প্রবাসী, এবার পাতে ‘আস্ত খাসি’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  2. জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
  3. ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী
  4. মাদ্রাসা শিক্ষার্থী মুদাচ্ছির হত্যা মামলায় জামিন পেলেন শিক্ষক
  5. ‘আব্বু আমার জন্য দোয়া করো’, বলে আন্দোলনে যোগ দিতে যায় রাসেল
  6. সংসদে ফিরে কান্নাজড়িত কণ্ঠে যা বললেন মির্জা আব্বাস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x