খাগড়াছড়িতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
খাগড়াছড়ির মহালছড়ি থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : এনটিভি
খাগড়াছড়ির মহালছড়ি থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে মহালছড়ির ২৪ মাইল নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মহালছড়ি যৌথ খামার ও মুড়া পাড়ার মাঝামাঝি, কলেজের বিপরীত দিকে প্রায় দেড় কিলোমিটার ভেতরের একটি স্থানে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির আহমেদ বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে কী কারণে তার মৃত্যু হয়েছে, বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি