মৌলভীবাজারে নানা আয়োজনে এনটিভির ২৪ বছরে পদার্পন অনুষ্ঠান উদযাপন
মৌলভীবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্যদিয়ে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ বছর পেরিয়ে ২৪ বছরের পদার্পন অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. মনিরুল আলম, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, মৌলভীবাজার জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি মো. ইয়ামির আলী, জমিয়তে উলামায়ে ইসলাম মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা জামিল আহমদ আনসারি, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক বাংলারদিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, জেলা জজ আদালতের পিপি ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি ও বিএসএনবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ছাদিক আহমদ, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার সম্পাদক বকসি মিসবাহ উর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবর সদস্য সচিব ও বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি সভাপতি মজিবুর রহমান মজনু, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহবায়ক ফাহাদ আলমসহ অন্যন্যরা।
এছাড়াও এনটিভির জন্মদিনে শুভেচ্ছা জানান, জেলা জজ আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট নিয়ামুল হক, দৈনিক ইত্তেফাক ও নিউনেশন প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, সংগ্রামের জেলা প্রতিনিধি মো. আজাদুর আজাদ, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাত, নিউজ টুয়েন্টিফোর প্রতিনিধি ও দৈনিক মৌমাছি কণ্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মো. ইমাদ উদ দীন, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মো. শাহজান মিয়া, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ হামিদ, এটিএন নিউজ ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, আরটিভির জেলা প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, মাই টিভির জেলা প্রতিনিধি সঞ্জয় দে, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরী, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের ইমন দেব চৌধুরী, রেডিও পল্লী কণ্ঠের স্টেশন ম্যানেজার মেহদী হাসান, দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, আমাদের কন্ঠের জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ, এশিয়া বাণীর জেলা প্রতিনিধি ময়নুল হক চৌধুরী, পাতাকুঁড়ির দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জনি বেগম, মৌমাছি কন্ঠের স্টাফ রিপোর্টার দুরুদ আহমদ, বাংলার দিনের জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের টিটু আলম, মোশারফ হোসেন, খেলাফত মজলিশের খিজির মোহাম্মদ জুলফিকার, সামাজিক সংগঠন বুরহান উদ্দিন (র:) সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবসহ উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সমাজকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এনটিভির জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, জুলাই আন্দোলন মাসে যখন আমি ঢাকায় ছিলাম, তখন মাঠপর্যায়ের প্রকৃত ও সত্য তথ্যগুলো সাধারণ মাধ্যমে পাওয়া যাচ্ছিল না। অধিকাংশ গণমাধ্যমে এক ধরনের কৃত্রিম বা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশিত হচ্ছিল। সেই অবরুদ্ধ সময়ে আমার কাছে মনে হয়েছে, এনটিভি সহ দু’একটি গণমাধ্যম আমাদের প্রকৃত ও বস্তুনিষ্ঠ তথ্য পেতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। তিনি এই সাহসী ও দায়িত্বশীল ভূমিকার জন্য এনটিভি পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান। এনটিভি দীর্ঘ সময় ধরে জনগণকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে এবং আমি আশা রাখি, আগামী দিনগুলোতেও এনটিভি তাদের এই পেশাদারিত্ব ও ধারাবাহিকতা বজায় রাখবে। যেহেতু এনটিভি আজ ২৪ বছরে পদার্পণ করছে, এটি নিঃসন্দেহে একটি দীর্ঘ পথচলা। এই দীর্ঘ পথ পরিক্রমায় প্রতিষ্ঠানটি এখন একটি অত্যন্ত দায়িত্বশীল ও পরিপক্ক পর্যায়ে পৌঁছেছে। তাই তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আগামীতে তারা যেন আরও বেশি দায়িত্বশীলতার সাথে কাজ করেন। সেই সাথে তাদের অনুসরণ করে তরুণ ও জুনিয়র সাংবাদিকরা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায়।
জেলা প্রশাসক আরও বলেন স্বাভাবিকভাবেই, কর্মব্যস্ততার কারণে সব সাংবাদিককে একসাথে পাওয়া বেশ কঠিন একটি বিষয়। সেই হিসেবে আজকের এই আয়োজনটি আমাদের জন্য একটি চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছে। এর মাধ্যমে আপনাদের সাথে একটি সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হলো, যা ভবিষ্যতে আমাদের পারস্পরিক কাজের ক্ষেত্রকে আরও সহজ করে তুলবে।
নতুন প্রজন্মের শিশু-কিশোররাও উপস্থিত রয়েছে, যারা আগামী দিনে আরও বড় হয়ে দেশের হাল ধরবে। আজকের এই অনুষ্ঠানে ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। এটি বর্তমান সরকারের একটি অন্যতম প্রধান ও দূরদর্শী কর্মসূচি, যার লক্ষ্য পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা। এটি নিঃসন্দেহে একটি অসাধারণ উদ্যোগ।
পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, সময়ের সাথে আগামীর পথে এই মূলমন্ত্রকে সামনে রেখে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি আজ ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করল। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই চ্যানেলটি বাংলাদেশে সুস্থ বিনোদন, শিক্ষামূলক অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে মূলধারার গণমাধ্যমে একটি অনবদ্য স্থান করে নিয়েছে। এনটিভির এই গৌরবময় প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে আমি এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। গণমাধ্যম মূলত সমাজের দর্পণ। সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা সঠিক, নিরপেক্ষ ও সুনীতি বজায় রেখে তুলে ধরাই এর মূল দায়িত্ব। বর্তমানে মৌলভীবাজার জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নসহ সমাজের সব অসঙ্গতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। আজকের এই বিশেষ দিনে আমি আশা করব, এনটিভিসহ অন্যান্য সব গণমাধ্যম পুলিশের এই ইতিবাচক পদক্ষেপগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করবে এবং প্রিয় মৌলভীবাজারসহ পূরো দেশ আরও সুন্দরভাবে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এনটিভির জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিগত সময়ে আমাদের ওপর যেভাবে রাজনৈতিক নির্যাতন চালানো হয়েছে, ঠিক একইভাবে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপরও নানাভাবে নিপীড়ন করা হয়েছে— এটি আজ আমাদের সবার জানা। এই বৈরী পরিবেশের কারণে অনেকেই স্বাধীন ও নির্ভীকভাবে সত্য ঘটনা জনগণের সামনে তুলে ধরতে পারেননি। ২০০৮ সালের ১/১১ পরবর্তী সময় থেকে শুরু করে দীর্ঘ একটা সময় আমি নিজেও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। তখন আমার মতো সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত একজন ব্যক্তি একটি পত্রিকা প্রকাশ করবে, এমন পরিস্থিতি বা অনুকূল পরিবেশ ছিল না।
সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, এনটিভির এই দীর্ঘ পথচলা সত্যিকার অর্থেই অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, এই পথ মোটেও মসৃণ ছিল না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং তা সমুন্নত রাখার লক্ষ্যে এনটিভির যে আপসহীন লড়াই, বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে তা সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ বলেন, অতীতে যখন দেশে জঙ্গিবাদী তৎপরতা বৃদ্ধি পেয়েছিল—বিশেষ করে শেরপুর এবং আমাদের এই সদর অঞ্চলের দুটি জঙ্গি তৎপরতার ঘটনা তখন এনটিভি অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছিল।
শেষে প্রতিবছরের ন্যায় প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দ দিনে প্রেসক্লাব ও প্রেসক্লাব প্রাঙ্গনে অতিথিরা শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে উন্নত জাতের ফলজ গাছের চারা বিতরণ করেন।

এস এম উমেদ আলী, মৌলভীবাজার