ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া বুলেটিনে আবহাওয়া অফিস ঢাকার আবহাওয়ার এই সর্বশেষ গতিপ্রকৃতি সম্পর্কে জানিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল থেকে দুপুরের পর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে শুরু করে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির আভাস থাকলেও আজ ঢাকার দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা এসে ঠেকেছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াসে। আজ সকাল ৬টায় ঢাকার বায়ুর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টার দিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। এ সময় ঢাকার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল শনিবার ভোর ৫টা ১৬ মিনিটে সূর্যোদয় হবে।

এনটিভি অনলাইন ডেস্ক