Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কাজল বরণ দাস, পটুয়াখালী
১৩:৫০, ০১ জুলাই ২০২৬
আপডেট: ১৩:৫৫, ০১ জুলাই ২০২৬
কাজল বরণ দাস, পটুয়াখালী
১৩:৫০, ০১ জুলাই ২০২৬
আপডেট: ১৩:৫৫, ০১ জুলাই ২০২৬
আরও খবর
আইফোন কিনতে সন্তান বিক্রি : উদ্ধার শিশু স্বজনদের কাছে হস্তান্তর, মুচলেকায় মুক্ত বাবা
সার না পেয়ে রংপুরে কৃষকদের মানববন্ধন
কসবায় নায়েব আলী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
গাবখান নদীর ভাঙন, অর্ধশত পরিবারের ঘরবাড়ি ও মসজিদ রক্ষায় মানববন্ধন
চেয়ারম্যানের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ঘিরে সংঘর্ষ, আহত ৭

কুয়াকাটা-ঢাকা মহাসড়কে ৩০ কিলোমিটার মানববন্ধন

কাজল বরণ দাস, পটুয়াখালী
১৩:৫০, ০১ জুলাই ২০২৬
আপডেট: ১৩:৫৫, ০১ জুলাই ২০২৬
কাজল বরণ দাস, পটুয়াখালী
১৩:৫০, ০১ জুলাই ২০২৬
আপডেট: ১৩:৫৫, ০১ জুলাই ২০২৬
দক্ষিণাঞ্চলের অবহেলিত মেঘা প্রকল্পগুলো সচল ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কুয়াকাটায় ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন। ছবি : এনটিভি

জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের অবহেলিত মেঘা প্রকল্পগুলো সচল ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কুয়াকাটায় ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী কুয়াকাটা-ঢাকা মহাসড়কের কুয়াকাটা থেকে পায়রা বন্দরের ৬ লেন সড়ক পর্যন্ত নাগরিক সমাজের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কুয়াকাটা-ভাঙ্গা ৬ লেন সড়ক নির্মাণ, পর্যটনশিল্পের বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন এবং পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালুকরণসহ ৯টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। কর্মসূচিতে জাতীয়তাবাদী দল বিএনপি, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (টোয়াক), হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, কুয়াকাটা, মহিপুর ও কলাপাড়া প্রেসক্লাব এবং কলাপাড়া ও কুয়াকাটা নাগরিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলাদা আলাদা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেয়। স্বতঃস্ফূর্ত এই কর্মসূচিতে কয়েক হাজার সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করে শামিল হন।

দক্ষিণাঞ্চলের উন্নয়নের পক্ষে উত্থাপিত ৯টি প্রধান দাবি হলো- ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীতকরণ। ভাঙ্গা রেল স্টেশন থেকে কুয়াকাটা পর্যন্ত সরাসরি রেল সংযোগ স্থাপন। পর্যটনশিল্পের সুপরিকল্পিত বিকাশে ‘কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন। পায়রা বন্দরকে পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে চালু করা। শের-ই-বাংলা মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ। কুয়াকাটায় দ্রুত একটি নতুন বিমানবন্দর নির্মাণ। প্রশাসনিক কাজের সুবিধার্থে কুয়াকাটাকে উপজেলায় রূপান্তর। উপকূলীয় এলাকায় নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ। বরিশাল-ভোলা সেতু নির্মাণ এবং ভোলার গ্যাস ব্যবহার করে ভোলা-বরিশাল-পটুয়াখালী অঞ্চলে সমন্বিত শিল্পাঞ্চল গড়ে তোলা।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালীর সঙ্গে রাজধানীর যোগাযোগের প্রধান মাধ্যম হলো ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক। পদ্মা সেতু চালুর পর এই রুটে যানবাহনের সংখ্যা বহুগুণ বাড়লেও সড়কটি সরু থাকায় প্রতিদিন তীব্র যানজট ও ভয়াবহ দুর্ঘটনা ঘটছে, যা বর্তমানে চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কটি দ্রুত ৬ লেনে উন্নীত করা এখন সময়ের দাবি।

বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, কুয়াকাটা পর্যটনকে কেন্দ্র করে এ অঞ্চলে পায়রা বন্দর, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন ও লাইট হাউজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও সামগ্রিকভাবে কুয়াকাটা এখন অবহেলিত। ৩ তারকা মানের হোটেলসহ তিন শতাধিক হোটেল-মোটেল ও রিসোর্টে হাজার কোটি টাকা বিনিয়োগ করা হলেও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বিনিয়োগকারীরা ঝুঁকিতে রয়েছেন। এই বিনিয়োগের নিরাপত্তা এবং প্রশাসনিক গতিশীলতা বাড়াতে কুয়াকাটাকে উপজেলায় রূপান্তর করা জরুরি।

উত্থাপিত ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ এবং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারী ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

মানববন্ধন পটুয়াখালী

সংশ্লিষ্ট সংবাদ: মানববন্ধন

১৮ আগস্ট ২০২৬
নরসিংদীতে ইউপি চেয়ারম্যান ফারুকের মুক্তির দাবিতে মানববন্ধন
০৭ আগস্ট ২০২৬
কৃষিজমি রক্ষায় রূপগঞ্জ থানার সামনে মানববন্ধন
০৯ জুলাই ২০২৬
রাজধানীর ‎মিরপুরে পানির পাম্প স্থাপনের দাবিতে মানববন্ধন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুর্গাপুর থানার ওসির শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক
  2. রাজাপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, খসে পড়ছে পলেস্তরা
  3. নকল ঘি, কসমেটিকস বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা
  4. স্বামী জুলাই বিপ্লবে শহীদ, স্ত্রী সাক্ষ্য দিতে এলে মেয়েকে ধর্ষণ, অপমানে আত্মহত্যা
  5. ধর্ষণ, হত্যাসহ তিন মামলার আসামিকে কুপিয়ে হত্যা
  6. আশেক মাহমুদ কলেজ অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ‘চিরকুমার সংঘে’র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x