মাছ ধরার সময় বজ্রাঘাতে শিক্ষার্থীর মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাড়ির পাশের পুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে মো. রিয়াদ (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এই ঘটনা ঘটে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহত রিয়াদ বৈকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে এবং সে বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই শিশু রিয়াদের মৃত্যু হয়। পরে স্বজনরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ