Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:১০, ৩০ জুন ২০২৬
আপডেট: ১৬:১৪, ৩০ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:১০, ৩০ জুন ২০২৬
আপডেট: ১৬:১৪, ৩০ জুন ২০২৬
আরও খবর
জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মিছিলের নগরী বরিশাল
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
ধানমণ্ডি-গুলশান লেক সংস্কার নিয়ে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

নিরাপদ সীমার চেয়ে ৮ লাখ টন বেশি খাদ্য মজুত রয়েছে : জাহেদ উর রহমান

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:১০, ৩০ জুন ২০২৬
আপডেট: ১৬:১৪, ৩০ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:১০, ৩০ জুন ২০২৬
আপডেট: ১৬:১৪, ৩০ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে অংশ নেন। ছবি : বাসস

দেশে বর্তমানে নিরাপদ সীমার চেয়ে প্রায় ৮ লাখ ৬০ হাজার টন বেশি খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘এ পর্যাপ্ত মজুত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্ভাব্য যেকোনো খাদ্য সংকট মোকাবিলায় সরকারের সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে।’

আজ মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন।

ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান জানান, দেশে বর্তমানে ২২ লাখ ১০ হাজার টন খাদ্যশস্য মজুত রয়েছে, যেখানে নিরাপদ মজুতের নির্ধারিত পরিমাণ ১৩ লাখ ৫০ হাজার টন। বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ওএমএসের মাধ্যমে প্রতিদিন চাল ও আটা বিক্রি হচ্ছে। এ ছাড়া টিসিবির পণ্য যেন মানুষ লাইনে না দাঁড়িয়ে ভবিষ্যতে ঘরে বসেই পেতে পারে, সরকার সেই ব্যবস্থা করবে।

প্রধানমন্ত্রীর চীন সফর ও তিস্তা প্রকল্প বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে। এ সময় বাণিজ্য, কৃষি ও গণমাধ্যম সহযোগিতাসহ আটটি সমঝোতা স্মারক ও তিনটি চুক্তি সই হয়েছে। বিশেষ করে ‘তিস্তা প্রকল্প’ বাস্তবায়নে চীন সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। এ ছাড়া লিবিয়ার ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ৩৪২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ব্রিফিংয়ে উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, বজ্রপাতে মৃত্যু কমাতে দেশের অধিক ঝুঁকিপূর্ণ ১৫টি জেলায় আধুনিক ‘কৃষক ছাউনি’ ও বজ্রনিরোধক দণ্ড স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে। আগের সরকারের ধীরগতির তালগাছ প্রকল্পের ওপর নির্ভর না করে দ্রুত কৃষকদের সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও জানান, গত এক সপ্তাহে কুষ্টিয়া, সাতক্ষীরা ও ঝিনাইদহসহ বিভিন্ন সীমান্তে ভারতীয় বিএসএফ ১১৫ জন নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা এবং মায়ানমার সীমান্তে ১৫ জনের অনুপ্রবেশের চেষ্টা বিজিবি সফলভাবে ব্যর্থ করে দিয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশজুড়ে সব টোল প্লাজায় একটি মাত্র বিআরটিএ আরএফআইডি ট্যাগ এবং একটি সমন্বিত মোবাইল অ্যাপ ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, যা যানজট ও সময় বাঁচাবে। অন্যদিকে, রেলওয়ের উদ্যোগে আগামী পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানো হবে, যার মধ্যে ১ লাখ ৬০ হাজার গাছ এ বছরই রোপণ করা হচ্ছে।

ব্রিফিংয়ে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ২ কোটি ৪০ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়েছে। অন্যদিকে, সৌদি আরবে এ বছর সাময়িকভাবে হারিয়ে যাওয়া ৭২৪ জন হাজির সবাইকে উদ্ধার করা হয়েছে, বর্তমানে কোনো হাজি নিখোঁজ নেই।

প্রধানমন্ত্রী উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রী

১২ জুলাই ২০২৬
জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
১২ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মিছিলের নগরী বরিশাল
১২ জুলাই ২০২৬
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. চট্টগ্রামে বন্যা মোকাবিলায় এমপি-মন্ত্রী ও প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে না : নাহিদ
  3. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. জাতীয় সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x