ঢাকার বাতাসের মান ‘সহনীয়’, তালিকায় কত?
বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ সোমবার (২৯ জুন) ১৯তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। সকাল ৮টায় ঢাকার একিউআই স্কোর ৮০।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।
একিউআই সূচক অনুযায়ী, আজ ১৭৬ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। ১৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৫৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৪৩ স্কোর নিয়ে চতুর্থতে রয়েছে ভারতের কলকাতা এবং ১৩৯ স্কোর নিয়ে পঞ্চমে রয়েছে চীনের উহান।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এনটিভি অনলাইন ডেস্ক