Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ফরহাদ আলম, নরসিংদী (শিবপুর-রায়পুরা)
১০:৫০, ২৭ জুন ২০২৬
আপডেট: ১০:৫১, ২৭ জুন ২০২৬
ফরহাদ আলম, নরসিংদী (শিবপুর-রায়পুরা)
১০:৫০, ২৭ জুন ২০২৬
আপডেট: ১০:৫১, ২৭ জুন ২০২৬
আরও খবর
বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
ঢাবিতে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
পটল চাষে ভাগ্য বদল কৃষক রশিদুলের
কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপকারী যুবক আটক
কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির মারা গেছেন

রায়পুরায় ৩ হাজার কৃষকের মাঝে কৃষি উপকরণ ও ফলদ চারা বিতরণ

ফরহাদ আলম, নরসিংদী (শিবপুর-রায়পুরা)
১০:৫০, ২৭ জুন ২০২৬
আপডেট: ১০:৫১, ২৭ জুন ২০২৬
ফরহাদ আলম, নরসিংদী (শিবপুর-রায়পুরা)
১০:৫০, ২৭ জুন ২০২৬
আপডেট: ১০:৫১, ২৭ জুন ২০২৬
শুক্রবার রায়পুরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি উপকরণ ও ফলদ চারা বিতরণ করা হয়। ছবি : এনটিভি

নরসিংদীর রায়পুরায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৩ হাজার ১০২ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বিভিন্ন উন্নত জাতের বীজ, সার এবং ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় রায়পুরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই প্রণোদনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। তিনি আনুষ্ঠানিকভাবে উপকারভোগী কৃষকদের হাতে এই সরকারি কৃষি উপকরণগুলো তুলে দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুস্তাফিজুর রহমান। তিনি জানান, উপজেলার ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২ হাজার ৩০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া মসলা জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে ১৭০ জন মরিচ চাষিকে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচের বীজ এবং ১০ কেজি করে সার প্রদান করা হয়।

কৃষি কর্মকর্তা আরও জানান, সরকারের অগ্রাধিকারভিত্তিক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৬৩২ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা, চারা সুরক্ষায় প্রয়োজনীয় বাঁশের খুঁটি এবং ৪০ কেজি করে মানসম্মত জৈব সার দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, কৃষিই আমাদের দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে এনে অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যেই বর্তমান সরকার নিয়মিত এই ধরণের কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

আশরাফ উদ্দিন বকুল কৃষকদের উদ্দেশে আরও বলেন, সরকারের দেওয়া এসব উচ্চফলনশীল বীজ ও সার সঠিকভাবে জমিতে ব্যবহার করলে গ্রামীণ পর্যায়ে কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। এতে কৃষকেরা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবেন, তেমনই দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তাও আরও সুদৃঢ় হবে। একই সাথে তিনি কৃষকদের সনাতন পদ্ধতি পরিহার করে আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষিকাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন এলাকা থেকে আসা উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

নরসিংদী বৃক্ষরোপণ কৃষক

সংশ্লিষ্ট সংবাদ: নরসিংদী

২৫ জুন ২০২৬
কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপকারী যুবক আটক
১৬ জুন ২০২৬
আধিপত্য নিয়ে সংঘর্ষ : গুলিতে যুবক নিহত, আহত ৫
১৬ জুন ২০২৬
আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটা-গুলিবিদ্ধসহ আহত ৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরুর পরিকল্পনা জুলাই থেকে : শিক্ষামন্ত্রী
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. নিখোঁজ সোহাগের সন্ধান চায় পরিবার
  4. আলোচিত আর্জেন্টিনা সমর্থক আজাদ মেম্বার যে কারণে কারাগারে
  5. থানচির ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  6. আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মিষ্টি সুবাসকে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x