Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহফুজ নান্টু, কুমিল্লা
০৯:২৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ০৯:৩২, ২৭ জুন ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
০৯:২৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ০৯:৩২, ২৭ জুন ২০২৬
আরও খবর
জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি!
৬০ বছর খতিবের দায়িত্ব পালন শেষে পেলেন সম্মাননা
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই
প্রবাসফেরত যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে তরুণী
৩৮ কার্টুন নকল ঘিসহ আটক কারখানার ম্যানেজারের জেল, জরিমানা

পাশাপাশি চার কবরে মা ও তিন মেয়ে, বাকরুদ্ধ সিফাত

মাহফুজ নান্টু, কুমিল্লা
০৯:২৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ০৯:৩২, ২৭ জুন ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
০৯:২৫, ২৭ জুন ২০২৬
আপডেট: ০৯:৩২, ২৭ জুন ২০২৬
পাশাপাশি চার কবরে মা ও তিন মেয়েকে দাফন দেওয়া হয়। ছবি : এনটিভি

লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মা ও তিন মেয়ের মরদেহ গতকাল শুক্রবার (২৬ জুন) রাতে কুমিল্লার হোমনা উপজেলার নিজ গ্রামে দাফন করা হয়েছে।

হোমনা পৌরসভার লটিয়া ঈদগাহ মাঠে রাত ১০টায় তাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে পাশাপাশি চারটি কবরে মা ও তিন মেয়েকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

জানাজায় ইমামতি করেন মুফতি সামসুল হক আরিফী। জানাজা ও দাফনে অংশ নেন হাজারো মানুষ।

আরও পড়ুন : দুই মেয়েসহ মায়ের মৃত্যুর পর মারা গেল আরেক মেয়েও, গণপিটুনিতে ঘাতক নিহত

জানাজায় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী মো. ইব্রাহিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

ঘটনার সময় বাসার বাইরে থাকায় প্রাণে বেঁচে যায় মো. সিফাত। মা ও তিন বোনকে হারিয়ে সে বাকরুদ্ধ। এসএসসি পরীক্ষা দেওয়া সিফাত একাই মা ও তিন বোনের মরদেহ নিয়ে হোমনায় পৌঁছান। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজন ও এলাকাবাসী জানাজা ও দাফনের ব্যবস্থা করেন। সিফাতের এখন আর আপন বলতে কেউ রইল না।

আরও পড়ুন : ১৮ বছরের সিফাতের কাঁধে মা ও তিন বোনের মরদেহ

জানাজার নামাজে উপস্থিত হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়াও সিফাতের নিরাপত্তা ও স্বাভাবিক জীবন নিশ্চিত করতে সহযোগিতা করবেন বলে জানান। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ জুন) লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকার একটি পাঁচতলা ভবনের ভাড়া বাসায় ঢুকে অন্তর মজুমদার নামে এক যুবক  ধারালো অস্ত্র দিয়ে শাহীনূর আক্তার (৩৮) ও তাঁর তিন মেয়ের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই শাহীনূর আক্তার, বড় মেয়ে সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে সিফা আক্তার (১০) নিহত হন। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান মেঝো মেয়ে ও এইচএসসি পরীক্ষার্থী ইকরা আক্তার। নিহত সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে হামলাকারী অন্তর মজুমদারও নিহত হন।

কুপিয়ে হত্যা অন্তর মজুমদার হত্যাকাণ্ড দাফন সম্পন্ন কুমিল্লা লক্ষ্মীপুর রায়পুর
২৬ জুন ২০২৬
লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা, অজ্ঞাতদের নামে মামলা
২৫ জুন ২০২৬
দুই মেয়েসহ মায়ের মৃত্যুর পর মারা গেল আরেক মেয়েও, গণপিটুনিতে ঘাতক নিহত
২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা
২০ জুন ২০২৬
শ্রেণিকক্ষে শিক্ষক হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন
১৭ জুন ২০২৬
কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা, রেললাইনের পাশে মরদেহ
২৪ মে ২০২৬
পিরোজপুরে ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হত্যা
০৬ মে ২০২৬
জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৬ মে ২০২৬
মেহেরপুরে যুবককে কুপিয়ে হত্যা
২৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা, ঘাতক পলাতক
০৫ মার্চ ২০২৬
শ্রমিকদল নেতাকে হত্যা করে ‘ভাড়াটে খুনিরা’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেত্রকোনায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
  2. আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা
  3. বরিশালে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত
  4. বাউফলে জেলা কৃষক দলের বৃক্ষরোপণ
  5. ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
  6. মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা উদ্ধার ও সফলভাবে নিষ্ক্রিয়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x