রাজধানীর তুরাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
প্রতীকী ছবি
রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তুরাগ থানা পুলিশ বৃহস্পতিবার (২৫ জুন) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. কামরুল হাসান সুজন (২২), মো. শাহ ফারহাদ (২৫), মো জাফর (১৯), মো. তানভীর আহম্মেদ (৩৫), মো. শহিদ মিয়া (৫৫), মো. ইয়ামিন ওরফে নয়ন (২৬), মোছাম্মত চম্পা আক্তার মিষ্টি (৩৪), মো. ফাহিম হোসেন (২৭), হৃদয় চৌকিদার (২৬), মো. মনির হোসেন (২৫) ও মো. জাহিদ হোসেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)