Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:১৫, ২৩ জুন ২০২৬
আপডেট: ১০:২০, ২৩ জুন ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:১৫, ২৩ জুন ২০২৬
আপডেট: ১০:২০, ২৩ জুন ২০২৬
আরও খবর
কুসংস্কার থেকে মেসিদের বাঁচাতে আর্জেন্টাইন সমর্থকরদের নতুন বন্দোবস্ত
আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে, কারা জিতবে? ভবিষ্যদ্বাণী করল সুপারকম্পিউটার
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এবার চমক দেখানো কেপ ভার্দে
কবে অবসর নেবেন রোনালদো, জানালেন নিজেই
ব্যর্থতার দায় মাথায় নিয়ে দায়িত্ব ছাড়লেন জার্মান কোচ

আর্জেন্টিনার জয়ে উল্লাসে মেতে উঠল চাঁদপুর

শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:১৫, ২৩ জুন ২০২৬
আপডেট: ১০:২০, ২৩ জুন ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:১৫, ২৩ জুন ২০২৬
আপডেট: ১০:২০, ২৩ জুন ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলা ঘিরে চাঁদপুরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচে আর্জেন্টিনা জয় লাভের পর আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন জেলার হাজারো ফুটবলপ্রেমী দর্শক ও সমর্থক। মঙ্গলবার (২২ জুন) রাতে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এমন প্রাণবন্ত দৃশ্য দেখা যায়।

আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচকে কেন্দ্র করে খেলা শুরুর আগ থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা সরকারি কলেজ মাঠে জড়ো হতে শুরু করেন। প্রিয় দলের জার্সি, ব্যানার ও আকাশি-সাদা পতাকা হাতে নিয়ে উপস্থিত হন নানা বয়সী ফুটবলপ্রেমীরা। মাঠজুড়ে ছিল উৎসবের আবহ, ছিল আনন্দ, উত্তেজনা ও প্রিয় দলকে সমর্থনের নানা আয়োজন।

খেলার শুরু থেকেই প্রতিটি মুহূর্তে দর্শকদের মাঝে ছিল টানটান উত্তেজনা। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। বিশেষ করে আর্জেন্টিনার গোলের পর আনন্দধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। চারদিকে ধ্বনিত হতে থাকে মেসি, মেসি স্লোগান। অনেককে আনন্দে লাফিয়ে উঠতে, পতাকা নাড়াতে এবং প্রিয় দলের জয়ে একে অপরকে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

আর্জেন্টিনার জয়ের পর খেলা শেষে অনেক সমর্থককে আনন্দ মিছিল করতে দেখা যায়। শহরের বিভিন্ন এলাকায়ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে বিশ্বকাপের উন্মাদনায় চাঁদপুরে ফুটবলপ্রেমীদের রাতটি পরিণত হয় এক আনন্দঘন উৎসবে।

ফয়সাল আহমেদ নামের এক সমর্থক জানান, প্রথম ম্যাচে চ্যাম্পিয়নসুলভ পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচেও দলের আত্মবিশ্বাসী খেলা আমাদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি করেছে। প্রিয় দলের প্রতিটি আক্রমণ, পাস এবং গোলের সুযোগকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয় বাড়তি উত্তেজনা।

খেলা দেখতে আসা আর্জেন্টিনা সমর্থক ইভা জানান, আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগের নাম। আমরা শুরু থেকেই বিশ্বাস করেছি দলটি ভালো খেলবে। মেসির নেতৃত্বে আবারও বড় কিছু করার স্বপ্ন দেখছি।

আয়োজক ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ জানান, খেলা উপভোগ করার জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরির চেষ্টা করেছি। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

চাঁদপুর আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: চাঁদপুর

২৩ জুন ২০২৬
এনটিভিতে সংবাদ প্রচারের পর কাঁটাযুক্ত বেড়া অপসারণ
১৭ জুন ২০২৬
তরুণীর পেট থেকে বের হলো ৩ কেজি ওজনের টিউমার
১৭ জুন ২০২৬
বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেসির হ্যাটট্রিক, সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের উপদেষ্টার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
  2. সাদাকে সাদা, কালোকে কালো বলতে দ্বিধা করেনি এনটিভি : ডা. শফিকুর রহমান
  3. এবার শাপলা চত্বরে হত্যা মামলার আসামি হচ্ছেন হাসানুল হক ইনু
  4. নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট
  5. গৌরবের ২৪ বছর : শুভ জন্মদিন এনটিভি!
  6. টেকসই উত্তরণের লক্ষ্যে এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
❤ 💖 💕 ❤ 💗 💞 ❤