Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:১০, ২২ জুন ২০২৬
আপডেট: ১০:১৯, ২২ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:১০, ২২ জুন ২০২৬
আপডেট: ১০:১৯, ২২ জুন ২০২৬
আরও খবর
হাবিপ্রবিতে ১৪ শিক্ষক চাকরিচ্যুত
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু
অল্প বিনিয়োগে চীনাবাদাম চাষে নতুন দিগন্ত
নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ
দিনাজপুরে কৃতী ফুটবলারের চিকিৎসায় ২ লাখ টাকা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

উন্নত জাতের লাউ চাষ করে সফল দিনাজপুরের মিজানুর

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:১০, ২২ জুন ২০২৬
আপডেট: ১০:১৯, ২২ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:১০, ২২ জুন ২০২৬
আপডেট: ১০:১৯, ২২ জুন ২০২৬

সুপার গ্রিন জাতের লাউ চাষ করে সফল হয়েছেন জেলার খানসামা উপজেলার পাকেরহাট গ্রামের যুবক মিজানুর রহমান (৩২)। গতকাল রোববার (২২ জুন) তার লাউ ক্ষেত সরেজমিনে পরিদর্শন করেন দিনাজপুর কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আসাদুজ্জামান।

এ সময় মো. আসাদুজ্জামান ওই যুবকের লাউ চাষে সফলতা অর্জনে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আধুনিক ও জৈব পদ্ধতিতে চাষ করা এই লাউ ইতোমধ্যে বাজারে ভালো সাড়া ফেলেছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় তার এ উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যেও আগ্রহ সৃষ্টি করেছে।

খানসামা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাসিব আহমেদ খাঁন জানান, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের জৈব সার ব্যবহারে ও আধুনিক পদ্ধতিতে সবজি উৎপাদনে উৎসাহিত করছে। এর অংশ হিসেবে উপজেলার কয়েকটি গ্রামের যুবকদের উন্নত জাতের সুপার গ্রিন লাউ চাষে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।

মিজানুর রহমান মাত্র ২১ শতক জমিতে জৈব সার ব্যবহার করে সবজি উৎপাদনের একটি প্রদর্শনী প্লট স্থাপন করেন। সেখানে সুপার গ্রিন জাতের লাউ চাষ করে তিনি সফল হয়েছেন।

মিজানুর রহমান জানান, চলতি মৌসুমে তিনি এক একর অর্থাৎ ১০০ শতক জমিতে সুপার গ্রিন জাতের লাউ চাষ করেছেন। এর মধ্যে ২১ শতক জমিতে জৈব পদ্ধতিতে প্রদর্শনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। লাউ চাষে তার মোট ব্যয় হয়েছে প্রায় ৪৮ হাজার টাকা। এই ব্যয়ের মধ্যে বীজ, মাচা তৈরি, জৈব সার, শ্রমিক ও পরিচর্যা খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

মিজানুর জানান, তার ক্ষেত থেকে লাউ বাজারে বিক্রি করে তিনি প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা আয় করেছেন। জমিতে এখনও পর্যাপ্ত পরিমাণ লাউ রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে অবশিষ্ট ফলন বিক্রি করে প্রায় ২ থেকে ৩ লাখ টাকা আয় হবে বলে আশা প্রকাশ করেন।

মিজানুর বলেন, স্থানীয় উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী জৈব সার ও পরিবেশবান্ধব বালাই নাশক পোকা দমন পদ্ধতি ব্যবহার করেছি। সুপার গ্রিন জাতের লাউ দেখতে আকর্ষণীয়, আকারে বড় এবং ওজন বেশি হওয়ায় বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে।

স্থানীয় বাজারে গিয়ে দেখা যায়, সাধারণ লাউয়ের তুলনায় সুপার গ্রিন জাতের লাউ ক্রেতাদের বেশি আকৃষ্ট করছে। পাইকার ও খুচরা ব্যবসায়ীরা ক্ষেত থেকেই লাউ কিনে নিচ্ছেন। এতে পরিবহণ খরচ কমছে এবং কৃষকরাও ন্যায্য মূল্য পাচ্ছেন।

স্থানীয় কৃষক ফজলে হক জানান, মিজানুরের এই সাফল্য দেখে অনেকেই আগামী মৌসুমে সুপার গ্রিন জাতের লাউসহ অন্যান্য সবজি চাষে আগ্রহী হচ্ছেন।

ওই গ্রামের এক কৃষক আফতাব হোসেন বলেন, অল্প খরচে যদি এত লাভ হয়, তাহলে লাউ চাষ অবশ্যই লাভজনক। আমরা কৃষি অফিসের পরামর্শ নিয়ে এই জাতের লাউ আগামী মৌসুমে চাষ করবো।

খানসামা উপজেলা কৃষি বিভাগের মাঠ কর্মকর্তা সবুজ আহমেদ বাসসকে বলেন, দিনাজপুর অঞ্চলের মাটি ও আবহাওয়া, লাউসহ বিভিন্ন সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী। পরিকল্পিত চাষাবাদ, জৈব পদ্ধতির ব্যবহার এবং সরকারি সহায়তা পেলে অল্প জমিতে কৃষকরা স্বাবলম্বী হতে পারবেন।

খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার বাসসকে বলেন, সুপার গ্রিন জাতের লাউ একটি উচ্চ ফলনশীল জাত। রোগ-বালাই তুলনামূলক কম হওয়ায় এই জাতের লাউ চাষে ঝুঁকি নেই বললেই চলে। সঠিক সময়ে এই উন্নত জাতের লাউ চাষ ও নিয়মিত পরিচর্যা করলে অল্প জমিতে ভালো লাভবান হওয়া সম্ভব। টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের জৈব ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সাথে পরিচিত করা হচ্ছে। জৈব সবজি উৎপাদন প্রদর্শনীর মাধ্যমে কৃষকরা হাতে-কলমে শিখছেন, কিভাবে নিরাপদ ও স্বাস্থ্য সম্মত সবজি উৎপাদন করা যায়। এ ধরনের বিষমুক্ত জৈব সার ব্যবহারে লাউসহ অন্যান্য সবজি চাষে কৃষকরা এগিয়ে যাবে।

দিনাজপুর লাউ লাউ চাষ

সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

২৭ জুন ২০২৬
হাবিপ্রবিতে ১৪ শিক্ষক চাকরিচ্যুত
২৪ জুন ২০২৬
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু
২৩ জুন ২০২৬
অল্প বিনিয়োগে চীনাবাদাম চাষে নতুন দিগন্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানি ও ভিডিও ধারণ, ব্যবস্থাপকসহ গ্রেপ্তার ২
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস যেসব অঞ্চলে
  3. ‘গাবতলী বাস টার্মিনালে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে’
  4. পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, আটক স্ত্রী
  5. স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
  6. দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x