Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫০, ২১ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৭, ২১ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫০, ২১ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৭, ২১ জুন ২০২৬
আরও খবর
স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
গাইবান্ধায় শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
উইপোকায় খাওয়া দুই লাখ টাকা ‘ফিরে’ পেয়ে খুশি সেই তোফাজ্জল
গাইবান্ধায় ১১ কেজি গাঁজাসহ নারী আটক

তিস্তার ভাঙন থেকে সুন্দরগঞ্জ বাঁচাতে স্থায়ী সমাধান চান এলাকাবাসী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫০, ২১ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৭, ২১ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫০, ২১ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৭, ২১ জুন ২০২৬
তিস্তার গ্রাসে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বসতবাড়িসহ আবাদি জমি বিলীন হয়ে যাচ্ছে। ছবি: বাসস

সাম্প্রতিক সময়ে জেলার অন্যতম শক্তিশালী নদী তিস্তার গ্রাসে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বসতবাড়িসহ আবাদি জমি বিলীন হয়ে যাচ্ছে। এ অবস্থায় নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছে এলাকাবাসী।

এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) কর্তৃপক্ষের কাছে আবেদন পেশ করা হয়েছে বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিরা।

স্থানীয় সূত্র জানায়, উজানের পাহাড়ি পানির ঢল এবং অবিরাম বৃষ্টির কারণে সাম্প্রতিক দিনগুলোতে তিস্তা নদীর পানিস্তর বেড়েছে। বেড়েছে স্রোতও। নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি, আবাদি জমি ও রাস্তাঘাট।

সরেজমিনে দেখা যায়, নদীর পানিস্তর বাড়ার ফলে গত কয়েক সপ্তাহে জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, হরিপুর, বেলকা, চণ্ডীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের অনেক জায়গায় নদী ভাঙন মারাত্মক রূপ নিয়েছে।

উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়নের প্রায় ৩০০টি বসতবাড়ি এবং ২০০০ হেক্টরেরও বেশি আবাদি জমি ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। নদী ভাঙনের শিকার অনেকেই নিকটবর্তী রাস্তা ও বাঁধের উপর আশ্রয় নিয়ে সেখানে অস্থায়ী ঘরবাড়ি তৈরি করেছেন। খাদ্য ও কর্মসংস্থানের অভাবে তারা অমানবিক জীবনযাপন করছেন।

নদীর তীরে বসবাসকারী মানুষজন তাদের বসতবাড়িগুলো কখন নদীতে ভেসে যাবে সেই উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু মিয়া বলেন, ইউনিয়নের নদী তীরবর্তী মানুষজন আতঙ্ক ও দুশ্চিন্তায় আছেন। নদীভাঙনের ভয়ে তারা রাতে ঘুমাতেও পারছেন না।

মঞ্জু মিয়া জানান, এলাকাবাসীর অনুরোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) উপজেলার ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অস্থায়ী ভিত্তিতে জিও-টেক্সটাইল বালির বস্তা ফেলে নদী ভাঙন রোধের চেষ্টা করে। কিন্তু এই উদ্যোগের ফলে ভাঙন স্থায়ীভাবে রোধ করা সম্ভব হয়নি। এ এলাকার জনগণ নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান চায়।

পরিস্থিতি বিবেচনায় নদী ভাঙন থেকে বসতবাড়ি ও আবাদি জমি রক্ষায় স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য বিডব্লিউডিবি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে উপজেলার ভাঙন কবলিতদের মধ্যে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। উপজেলার ভাঙন দুর্গত জনগণের পক্ষ থেকে বিডব্লিউডিবির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নদী ভাঙন স্থায়ীভাবে বন্ধ করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

নদী ভাঙন গাইবান্ধা সুন্দরগঞ্জ তিস্তা নদী

সংশ্লিষ্ট সংবাদ: নদী ভাঙন

০৯ আগস্ট ২০২৬
যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, তীব্র হচ্ছে ভাঙন
০৬ আগস্ট ২০২৬
স্লুইসগেট ধসে নদীগর্ভে বিলীন ডোমারের হালিমার বাড়ি
২৩ জুলাই ২০২৬
করতোয়া নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি এলাকাবাসীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিশুদের ফুটবল খেলা কেন্দ্র করে জামাইয়ের লাঠির আঘাতে মামাশ্বশুর নিহত
  2. কুষ্টিয়ার ‘পীর’ শামীমের লাশ কবর থেকে তুলে দরবারে দাফন, খবর পেয়ে যা করল প্রশাসন
  3. সাভারের আমিন বাজারে এবার পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা
  4. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি
  6. ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে রাজধানীতে ৩২০৬ মামলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x