দুর্গাপুরে মাছ ধরার জালে ১০ ফুট লম্বা অজগর, আতঙ্কে এলাকাবাসী
নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের পাহাড়ি গ্রাম আগাড়পাড়ায় মাছ ধরার জালে আটকা পড়েছে প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপ। ছবি : এনটিভি
নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের পাহাড়ি গ্রাম আগাড়পাড়ায় এক ব্যাক্তির মাছ ধরার জালে আটকা পড়েছে প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপ।
আজ শনিবার (২০ জুন) পাহাড়ের কাছে শামসুল ইসলামের মাছ ধরার জালে এই সাপটি আটকা পড়ে। এরপর এলাকাবাসী সাপটিকে ধরে স্থানীয় ফরেস্ট অফিসে হস্তান্তর করেন।
স্থানীয়রা বলছেন, কয়েকদিন পরপরই এমন অসংখ্য অজগর সাপ পাহাড় থেকে লোকালয়ে ঢুকে পরে খাবারের সন্ধানে এবং এ কারণে স্থানীয় লোকজন ভয়ে সন্ধ্যার পর ঘর থেকে বের হওয়ার সাহস পায় না।
এলাকাবাসীর প্রত্যাশা, বনবিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

ভজন দাস, নেত্রকোনা