Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৪:৫৫, ১৭ জুন ২০২৬
আপডেট: ১৫:০২, ১৭ জুন ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৪:৫৫, ১৭ জুন ২০২৬
আপডেট: ১৫:০২, ১৭ জুন ২০২৬
আরও খবর
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৮৭২
হাম ও উপসর্গ নিয়ে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১০৮৫
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

পরকীয়ার ফাঁদে ফেলে প্রবাসীর স্ত্রীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৪:৫৫, ১৭ জুন ২০২৬
আপডেট: ১৫:০২, ১৭ জুন ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৪:৫৫, ১৭ জুন ২০২৬
আপডেট: ১৫:০২, ১৭ জুন ২০২৬
অভিযুক্ত জনি। ছবি : এনটিভি অনলাইন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিয়ের প্রলোভন ও পরকীয়ার ফাঁদে ফেলে দুই সন্তানের জননী ঝুমুর আক্তারকে আত্মহননের পথে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে জনি নামের এক যুবকের বিরুদ্ধে। ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার (১৬ জুন) মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এই নির্মম ঘটনার পর অপরাধী জনির গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা।

নিহত ঝুমুর আক্তার উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকার কাতারপ্রবাসী ইকবালের স্ত্রী। অভিযুক্ত জনি একই ইউনিয়নের এলাহীনগর এলাকার বাসিন্দা।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, স্বামী প্রবাসে থাকার সুবাদে ঝুমুরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন জনি। অভিযোগ রয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে জনি দীর্ঘদিন ধরে ঝুমুরের সঙ্গে অনৈতিক সম্পর্ক বজায় রাখেন এবং প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নেন। একপর্যায়ে টাকা হারিয়ে ঝুমুর নিঃস্ব হয়ে পড়লে জনি তাকে নানাভাবে হুমকি দিতে শুরু করেন।

সর্বস্ব হারিয়ে গত রোববার বিয়ের দাবিতে জনির বাড়িতে অবস্থান নেন ঝুমুর। সেখানে মানসিক নির্যাতন ও প্রতারণার শিকার হয়ে ক্ষোভে ও অভিমানে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

নিহতের বাবা বাসেদ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, জনি দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ করে এখন রাতারাতি বিএনপি নেতা সেজে আমাদের ভয় দেখাচ্ছে। সে দম্ভ করে বলে- এমপি তোদের কী করবে? ঝামেলা করলে টাকা দিয়ে থানা থেকে বের হয়ে আসব। এলাকার লোক দিয়ে আমাদের ভয় দেখানো হচ্ছে যেন মামলা না করি। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই, জনির ফাঁসি চাই।

এদিকে শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান সাবেদ আলী, ইউপি সদস্য শামীম, এজাজ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ঘটনাটি আপস-মীমাংসা করার চেষ্টা চালানোর তীব্র অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান সাবেদ আলী নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। তবে ইউপি মেম্বার শামীম অন্যান্য মেম্বারদের নিয়ে বিষয়টি সমঝোতার চেষ্টা করছেন বলে শুনেছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য শামীম পরকীয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ঝুমুরের সাথে জনির পরকীয়ার সম্পর্ক ছিল বলে মনে হয়, বিষয়টি নিয়ে সমঝোতার কথা হয়েছে। তবে এটি আইনবহির্ভূত কি না- এমন প্রশ্নে তিনি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

অন্যদিকে, অভিযুক্ত জনি ঘটনার সত্যতা অস্বীকার করার চেষ্টা করলেও গণমাধ্যমের কাছে কোনো সদুত্তর দিতে পারেননি। উল্টো সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়ে বলেন, আপনি নিউজ করে কী করবেন, কইরেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, খবর পেয়েই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এই ঘটনায় কোনো ধরনের আপস বা বেআইনি সমঝোতার সুযোগ নেই।

নারায়ণগঞ্জ পরকীয়া প্রবাসীর স্ত্রী মৃত্যু
১৯ জুলাই ২০২৬
পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে ফুটবল-হকি-দাবা-সাঁতার : ক্রীড়া প্রতিমন্ত্রী
১৯ জুলাই ২০২৬
৩০০ টাকার স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদক ছাড়লেন দুই ব্যবসায়ী
১৭ জুলাই ২০২৬
রূপগঞ্জে নবনিযুক্ত ইউপি প্রশাসক নূরনবী ভূঁইয়াকে গণসংবর্ধনা
১৬ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার
১৩ জুলাই ২০২৬
ট্রাকচাপায় নিহত ছাত্রদল ও যুবদলনেতার পরিবার পেল ২০ লাখ টাকা-চাকরি
১৩ জুলাই ২০২৬
ডিবি পরিচয়ে ট্রাকসহ ৪৪ বস্তা চিনি ডাকাতি, গ্রেপ্তার ৩
১০ জুলাই ২০২৬
রূপগঞ্জে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
০২ জুলাই ২০২৬
বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ ল্যাপ-তোশকে মোড়ানো
০২ জুলাই ২০২৬
কোদাল হাতে ড্রেন পরিষ্কারে নামলেন নাসিক প্রশাসক সাখাওয়াত
০১ জুলাই ২০২৬
রূপগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চিকিৎসক রোকসানা হত্যা : স্বামীকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন
  2. রোববার টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  3. কালাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি ডলার-সম্পাদক পাভেল
  4. সকালের মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন
  6. বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x