Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
১৫:৩৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৫, ১৬ জুন ২০২৬
মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
১৫:৩৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৫, ১৬ জুন ২০২৬
আরও খবর
ব্যারিস্টার মওদুদ আহমেদকে মরণোত্তর সম্মাননা জানালো ঢাকাস্থ কবিরহাট ফোরাম
প্রেমিকাকে খুশি করতে পানিতে নামলেন প্রেমিক
নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের মেগা মোটরসাইকেল শোডাউন
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

সিসি ক্যামেরায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, উচ্ছেদ ববিতার ‘রাজকীয় বস্তি’

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
১৫:৩৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৫, ১৬ জুন ২০২৬
মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
১৫:৩৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৫, ১৬ জুন ২০২৬
নোয়াখালীর চাটখিলে বহুল আলোচিত বেদে সম্প্রদায়ের নেত্রী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ববিতার রাজকীয় বস্তি। ফাইল ছবি

নোয়াখালীর চাটখিলে বহুল আলোচিত বেদে সম্প্রদায়ের নেত্রী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ববিতার রাজকীয় বস্তি উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে চাটখিল-সোনাইমুড়ী সড়কের চাটখিল পৌরসভা অংশের রাস্তা সম্প্রসারণ কাজের অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

সম্প্রতি নিজের ঝুপড়ি বস্তিতে বিলাসবহুল এসি ও নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন ববিতা। একপর্যায়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় তার এই রাজকীয় জীবনযাপন এবং মাদক ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। এর পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগে ববিতার বস্তিতে অভিযান চালিয়ে এসি ও সিসি ক্যামেরাগুলো জব্দ করে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, ববিতা ও তার দলবল দীর্ঘদিন ধরে চাটখিল ও সোনাইমুড়ী এলাকায় বড় ধরনের মাদক সিন্ডিকেট গড়ে তুলেছিল। তার বস্তিতে নিয়মিত মাদক বিক্রি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলত।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ববিতা ভবিষ্যতে যাতে এখানে আর আশ্রয় নিতে না পারে, সে লক্ষ্যেই বস্তিটি উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় সড়ক সম্প্রসারণের কাজও চলছে। এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নোয়াখালী সিসি ক্যামেরা মাদক ব্যবসায় বস্তি উচ্ছেদ

সংশ্লিষ্ট সংবাদ: নোয়াখালী

২৭ জুন ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদকে মরণোত্তর সম্মাননা জানালো ঢাকাস্থ কবিরহাট ফোরাম
২৩ জুন ২০২৬
প্রেমিকাকে খুশি করতে পানিতে নামলেন প্রেমিক
২২ জুন ২০২৬
নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের মেগা মোটরসাইকেল শোডাউন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানি ও ভিডিও ধারণ, ব্যবস্থাপকসহ গ্রেপ্তার ২
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস যেসব অঞ্চলে
  3. ‘গাবতলী বাস টার্মিনালে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে’
  4. পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, আটক স্ত্রী
  5. স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
  6. দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x