Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০৮:২০, ০৮ জুন ২০২৬
আপডেট: ০৮:২৩, ০৮ জুন ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০৮:২০, ০৮ জুন ২০২৬
আপডেট: ০৮:২৩, ০৮ জুন ২০২৬
আরও খবর
মেধা ও উদ্ভাবনের বিকাশে রূপগঞ্জে বিজ্ঞান প্রদর্শনী
শপিং মলে আইফোনসহ ১৪৬ মুঠোফোন চুরির অভিযোগ
মহাসড়কে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
সালমান শাহ’র মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি

মরদেহ নিয়ে থানা ঘেরাও, পুলিশ প্রত্যাহার

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০৮:২০, ০৮ জুন ২০২৬
আপডেট: ০৮:২৩, ০৮ জুন ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০৮:২০, ০৮ জুন ২০২৬
আপডেট: ০৮:২৩, ০৮ জুন ২০২৬
নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত জোবায়েরের মরদেহ নিয়ে বন্দর মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। ছবি : এনটিভি অনলাইন

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত মো. জোবায়ের (১৮) নামের এক তরুণের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে বন্দর মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানোর পাশাপাশি ঘটনার পর মামলা নিতে পুলিশের গড়িমসি এবং ঘুষ দাবির অভিযোগ তুলেছেন।

গতকাল রোববার (৭ জুন) সন্ধ্যায় নিহত জোবায়েরের মরদেহ ঢাকা থেকে বন্দর এলাকায় পৌঁছালে শত শত মানুষ মরদেহ নিয়ে থানার সামনে জড়ো হন। এর আগে একই দিন ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি বন্দরের এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্থানীয় প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুন রাত ৯টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে এনায়েতনগরের ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে তিন ছিনতাইকারী জোবায়েরের পথরোধ করে। এসময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে এবং তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার ভোর সাড়ে ৫টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর জোবায়েরের বাবা জাহাঙ্গীর বন্দর থানায় মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। জোবায়েরের প্রতিবেশী টিপু অভিযোগ করে বলেন, মামলা দায়েরের জন্য থানায় গেলে জাহাঙ্গীরের এক বন্ধুর কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় সে সময় মামলা নেওয়া হয়নি। জোবায়েরের মৃত্যুর পর এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং বিক্ষুব্ধ জনতা মরদেহ নিয়ে থানার সামনে অবস্থান নেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দ্রুত গ্রেপ্তার এবং মামলা গ্রহণে পুলিশের ভূমিকার ব্যাখ্যা দাবি করেন।

এ বিষয়ে বন্দর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এলাকাবাসী থানায় এলে তাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় এবং তারা আশ্বস্ত হয়ে ফিরে গেছেন। ইতোমধ্যে ঘুষ দাবির অভিযোগে সংশ্লিষ্ট সাব-ইন্সপেক্টরকে প্রত্যাহার করা হয়েছে। তবে মামলা করতে এসে ফিরে যাওয়ার কোনো তথ্য তার জানা নেই। 

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা না থাকায় তাকে অন্য একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে। তবে ভুক্তভোগীর পরিবার মামলা করলে এই মামলায়ও তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ মরদেহ থানা ঘেরাও পুলিশ প্রত্যাহার

সংশ্লিষ্ট সংবাদ: নারায়ণগঞ্জ

১২ জুন ২০২৬
মেধা ও উদ্ভাবনের বিকাশে রূপগঞ্জে বিজ্ঞান প্রদর্শনী
১২ জুন ২০২৬
শপিং মলে আইফোনসহ ১৪৬ মুঠোফোন চুরির অভিযোগ
১২ জুন ২০২৬
মহাসড়কে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মাগুরায় আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ, দুই দলই চ্যাম্পিয়ন
  2. প্রাইভেটকার-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫
  3. মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাঙচুর
  4. নেপালের রাষ্ট্রপতি-স্পিকারকে বাংলাদেশের আম উপহার
  5. সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  6. কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা ফেরত দিলেন নৈশপ্রহরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x