Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:১৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১২:১৭, ২৫ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:১৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১২:১৭, ২৫ মে ২০২৬
আরও খবর
১ কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যে প্রস্তুত সাভার চামড়া শিল্পনগরী
৮০ লাখ কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য
বেঁধে দেওয়া দামে চামড়া কিনছেন না আড়তদাররা
কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দেবে সরকার : বাণিজ্য উপদেষ্টা
দ্বিতীয় দিনেও সরকার নির্ধারিত দামে বিক্রি হয়নি চামড়া

কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ ও পাচাররোধে সরকারের নতুন উদ্যোগ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:১৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১২:১৭, ২৫ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:১৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১২:১৭, ২৫ মে ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির কাঁচা চামড়ার নতুন মূল্য নির্ধারণ, সংরক্ষণ, প্রচার কার্যক্রম জোরদার এবং চামড়া পরিবহণ ও ব্যবস্থাপনায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে এ বছর গরুর কাঁচা চামড়ার দাম ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় ঢাকায় প্রতি বর্গফুটে গড়ে ২ টাকা এবং ঢাকার বাইরে সমপরিমাণ বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে আবুল হোসেন লেদার কমপ্লেক্সের মালিক ও ট্যানার্স অ্যাসোসিয়েশনের সদস্য সাবের হোসেন ভুইয়া বাসসকে বলেন, গরুর চামড়া সাধারণত ২০ থেকে ৪৫ বর্গফুট পর্যন্ত হয়ে থাকে। আকারভেদে গরুর চামড়ার মাপ বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন সাধারণত ১ লাখ টাকা বা তার কম মূল্যের গরুর চামড়া ছোট আকারের হয়, যার মাপ ২০ থেকে ২২ বর্গফুটের মতো।

সাবের হোসেন ভুইয়া জানান, মাঝারি আকৃতির গরুর চামড়া সাধারণত ২০ থেকে ২৮ বর্গফুট বা এর কিছুটা বেশি হতে পারে। বড় গরুর চামড়া সাধারণত ৩০ থেকে ৪০ বর্গফুট পর্যন্ত হয়। এছাড়া অত্যধিক বড় সাইজের গরুর চামড়া ৫০ বর্গফুট পর্যন্ত হতে পারে। সে হিসাবে একটি গরুর চামড়ার দাম ১২০০ টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে।  

এছাড়া খাসির চামড়া সারা দেশে প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির চামড়া সাধারণত ৩ থেকে ৬ বর্গফুট পর্যন্ত হয়ে থাকে। সে হিসেবে খাসির চামড়ার দাম ১৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত হতে পারে।

ব্যাপক প্রচার কার্যক্রম

চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংগ্রহ ও সংরক্ষণ নিশ্চিত করতে দেশব্যাপী ব্যাপক প্রচার কার্যক্রম গ্রহণ করেছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) নির্মাণ করে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হবে। পাশাপাশি সরকারি ওয়েবসাইট ডোমেইনে পপ-আপ বিজ্ঞপ্তি প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে।

ইতোমধ্যে বিসিকের পক্ষ থেকে সারা দেশের প্রতিটি জেলায় প্রায় ২ লাখ লিফলেট বিতরণ, হাটে হাটে ব্যানার স্থাপন এবং মোবাইল ফোনে এসএমএস বার্তা প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাসসকে জানান বিসিকের লেদার সেলের উপ পরিচালক মো. মিজানুর রহমান।

চামড়া ঢাকায় প্রবেশে নিয়ন্ত্রণ

চামড়া শিল্পনগরীতে শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) সক্ষমতার মধ্যে ব্যবস্থাপনা নিশ্চিত করতে কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এ সময় ঢাকা জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও টোল প্লাজায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হবে। স্থানীয়ভাবে চামড়া সংগ্রহ ও পর্যাপ্ত লবণ দিয়ে সংরক্ষণের জন্য বিদ্যমান আড়তসহ প্রয়োজনে অস্থায়ী সংরক্ষণাগার স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিসিকের লেদার সেলের উপ পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঢাকার বাইরে এসব বিষয়ে সার্বিকভাবে মনিটরিংয়ের দায়িত্বে থাকবে জেলা প্রশাসক। এবিষয়ে বিসিকের কর্মকর্তারা ডিসিকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

সার্বিক মনিটরিং ও নিরাপত্তা ব্যবস্থা

মিজানুর রহমান আরও জানান, চামড়া ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম—লবণ সরবরাহ, সংগ্রহ, মূল্য নির্ধারণ, পরিবহণ ও সংরক্ষণ—মনিটরিংয়ের জন্য শিল্প, বাণিজ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জননিরাপত্তা বিভাগের সমন্বয়ে একটি যৌথ টিম গঠন করা হবে।

এছাড়া বিসিকে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হবে। অবৈধ পশু প্রবেশ, চামড়া পাচার, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং গুজব নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। বিসিক চামড়া শিল্পনগরীর সার্বিক নিরাপত্তায় শিল্পাঞ্চল পুলিশ মোতায়েনের বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের খামার শাখার উপ পরিচালক মো. শরিফুল হক বাসসকে বলেন, স্বাস্থ্যসম্মতভাবে কোরবানির গবাদি পশুর চামড়া ছড়ানো ও সংরক্ষণের জন্য ইতোমধ্যে সারাদেশে ৮টি বিভাগে মোট ১৫ হাজার ৪৪৪ জন পেশাদার এবং ২২ হাজার ৯১৮ জন অপেশাদার কসাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মো. শরিফুল হক আরও জানান, এর বাইরে প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে কোরবানির পশুর চামড়া ছড়ানো ও সংরক্ষণের জন্য ইসলামিক ফাউন্ডেশন, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও আড়তদারদের অংশগ্রহণের মাধ্যমে প্রায় ২ হাজার ৬৬৩টি সভা এবং ২ লাখ ৮৮ হাজার ৭৪টির মতো লিফলেট বা পোস্টার বিতরণ করা হয়েছে। এছাড়া নিরাপদ মাংস উৎপাদনের জন্য ৮ বিভাগে ৬৭ হাজার ৩৬৬টি গবাদিপশু হৃষ্টপুষ্টকরণ খামার পরিদর্শন করা হয়েছে।

কোরবানির চামড়া মূল্য নির্ধারণ পাচার রোধ সরকারের উদ্যোগ

সংশ্লিষ্ট সংবাদ: কোরবানির চামড়া

২৭ মে ২০২৬
১ কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যে প্রস্তুত সাভার চামড়া শিল্পনগরী
২৬ মে ২০২৬
৮০ লাখ কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য
১০ জুলাই ২০২২
দীর্ঘদিন পর চাঙা চামড়ার মৌসুমি বাজার, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের ১০ অঞ্চলে
  2. সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
  3. পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোহাম্মদ নাজমুজ্জামান
  4. কুড়িগ্রাম এক্সপ্রেসে ধর্ষণ : ৪ পুলিশ সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
  5. আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে দেশের যেসব অঞ্চলে
  6. কওমির শিক্ষার্থীদের দেশ-বিদেশে কর্মসংস্থানে প্রশিক্ষণ দেবে সরকার : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x