Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আমিনুল খন্দকার, বান্দরবান (আলিকদম-লামা)
১১:৪০, ২০ মে ২০২৬
আপডেট: ১১:৪২, ২০ মে ২০২৬
আমিনুল খন্দকার, বান্দরবান (আলিকদম-লামা)
১১:৪০, ২০ মে ২০২৬
আপডেট: ১১:৪২, ২০ মে ২০২৬
আরও খবর
কারাগারে ভারতের সাবেক সংসদ সদস্যের মোবাইলে মিলল ৯০ পর্নো ভিডিও
বয়স্ক সেবার নামে কোটি ডলার জালিয়াতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড
নড়াইলের কালিয়ায় মাদকসেবী ৪ যুবককে কারাদণ্ড
ইয়াবা সেবনের দায়ে তিন যুবককে ৬ মাস করে কারাদণ্ড
শতবর্ষী নুর মোহাম্মদের ১০ বছরের কারাদণ্ড, অতঃপর কারাগারে

১০ একর পাহাড় কাটার অপরাধে লোকমানের ৬ মাসের কারাদণ্ড

আমিনুল খন্দকার, বান্দরবান (আলিকদম-লামা)
১১:৪০, ২০ মে ২০২৬
আপডেট: ১১:৪২, ২০ মে ২০২৬
আমিনুল খন্দকার, বান্দরবান (আলিকদম-লামা)
১১:৪০, ২০ মে ২০২৬
আপডেট: ১১:৪২, ২০ মে ২০২৬
বান্দরবানের লামা উপজেলায় পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে বিশাল পাহাড় কাটার অপরাধে অভিযুক্ত লোকমান হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি অনলাইন

বান্দরবানের লামা উপজেলায় পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে বিশাল পাহাড় কাটার অপরাধে অভিযুক্ত লোকমান হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (১৯ মে) দুপুরে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে হাতেনাতে আটকের পর এই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত লোকমান হোসেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে লামার ফাঁসিয়াখালীর ইয়াংছা বাজার এলাকায় বসবাস করছিলেন। 

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় লোকমান হোসেন কর্তৃক অবৈধভাবে প্রায় ১০ একর জুড়ে বিস্তৃত বিশাল পাহাড় কেটে সমতল করা এবং প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পাহাড়ি ঝিরি ভরাট করার বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর আগে স্থানীয় বাসিন্দা মো. ওসমান গনি পরিবেশ অধিদপ্তরে এই বিষয়ে একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও পরিবেশবাদী মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরের দিকে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে প্রশাসনের একটি দল বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সেখানে ১২ থেকে ১৫ জন শ্রমিক নিয়ে পাহাড় কাটার সত্যতা হাতেনাতে মেলে। এসময় মূল অভিযুক্ত লোকমানকে আটক করা হলেও শ্রমিকদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, দেশের প্রচলিত আইন অমান্য করে পরিবেশের অপূরণীয় ক্ষতি করার অপরাধে লোকমান হোসেনকে আটক করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

বান্দরবান কারাদণ্ড পাহাড় কাটা

সংশ্লিষ্ট সংবাদ: বান্দরবান

০১ সেপ্টেম্বর ২০২৬
শান্তি ও সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : পার্বত্য মন্ত্রী
৩১ আগস্ট ২০২৬
বান্দরবানে জিপ উল্টে চালক নিহত, আহত ৩
২৬ আগস্ট ২০২৬
পাওনা টাকার জন্য ৪ মাস বয়সী শিশুকে অপহরণের অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
  2. অসময়ে ভোক্তার চাহিদা মেটাচ্ছে কাটিমন আম, ফলন ও দামে খুশি কৃষক
  3. আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠন নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ
  4. গাইবান্ধায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  5. জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই : হাইকোর্ট
  6. সাবেক স্ত্রীর বিয়ের দিন সাউন্ড বক্সে গান, নেচে ভাইরাল সাবেক স্বামী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x