Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ভজন দাস, নেত্রকোনা
১১:১৫, ১৯ মে ২০২৬
আপডেট: ১১:২০, ১৯ মে ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
১১:১৫, ১৯ মে ২০২৬
আপডেট: ১১:২০, ১৯ মে ২০২৬
আরও খবর
সৌদিতে হুথিদের হামলায় দুই বাংলাদেশি নিহত, চারজন আইসিইউতে : শামা ওবায়েদ
মুগ্ধসহ ১১ হত্যাকাণ্ড : এমপি হাবিবসহ ২৬ জনের বিচার শুরু
আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকে হাসানের যত রেকর্ড
উচ্চশিক্ষিতদের কর্মসংস্থান ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি

চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু প্রস্তুত, সীমান্ত দিয়ে গরু প্রবেশ বন্ধের দাবি

ভজন দাস, নেত্রকোনা
১১:১৫, ১৯ মে ২০২৬
আপডেট: ১১:২০, ১৯ মে ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
১১:১৫, ১৯ মে ২০২৬
আপডেট: ১১:২০, ১৯ মে ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার বিভিন্ন খামারে সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে লালন-পালন করে প্রস্তুত করা হয়েছে পর্যাপ্ত কোরবানির পশু। রাসায়নিক ও ভেজালমুক্ত খাদ্যে বড় করা এসব পশুর দেশজুড়ে ব্যাপক চাহিদা থাকায়, সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতীয় চোরাই গরু প্রবেশ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় খামারিরা।

খামার সূত্রে জানা গেছে, এবার দেশি গরুর পাশাপাশি উন্নত জাতের শাহীওয়াল, গীর, ফ্রিজিয়ান ও নেপালি জাতের গরুর সমাহার ঘটেছে জেলাটিতে। এর মধ্যে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ‘চিরাম ন্যাচারাল এগ্রো ফার্ম’-এ নজর কাড়ছে ৯০০ কেজি ওজনের অ্যালবিনো মহিষসহ ১২ শত থেকে ১৪ শত কেজি ওজনের বাহারি সব গরু। কোনো ধরনের কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ বা রাসায়নিক উপাদান ছাড়াই খড়, কুঁড়ো ও সবুজ ঘাসের মতো প্রাকৃতিক খাদ্য দিয়ে এসব পশু কোরবানির উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার নেত্রকোনার ১০টি উপজেলায় প্রায় ১৩ হাজার খামারি ও সাধারণ কৃষকের ঘরে কোরবানির জন্য ১ লাখ ২৫ হাজার ৬৮৮টি গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। জেলায় এবার কোরবানির পশুর মোট চাহিদা রয়েছে ১ লাখ ১৭ হাজার। সেই হিসাবে চাহিদার তুলনায় প্রায় ১২ হাজারেরও বেশি পশু অতিরিক্ত রয়েছে। পশু কেনাবেচা সহজ করতে জেলার ১০টি উপজেলায় ইতিমধ্যে ১১৩টি স্থানে পশুর হাট বসানো হয়েছে, যেখানে পুরোদমে বেচাকেনা শুরু হয়েছে।

বারহাট্টার চিরাম ন্যাচারাল এগ্রো ফার্মের পরিচালক গোলাম রাব্বী বলেন, আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে অনেক খরচ করে পশুগুলো বড় করেছি। দেশীয় খামারি ও দেশের পশুখাত বাঁচাতে হলে সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই গরু আসা যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। তা না হলে খামারিরা বড় ধরনের লোকসানের মুখে পড়বেন।

নেত্রকোনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। খামারিরা যাতে ন্যায্য মূল্য পান, সে বিষয়ে প্রাণিসম্পদ বিভাগ তৎপর রয়েছে। একই সঙ্গে পশুর হাটগুলোতে সার্বিক তদারকি ও খামারিদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।

নেত্রকোনা কোরবানির পশু ভারতীয় গরু ভিডিও সংবাদ
০৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর থানার ওসির শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক
০৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় পাচারকালে ১০০ বস্তা সরকারি চাল জব্দ
২৯ আগস্ট ২০২৬
ডেপুটি স্পিকারের মানবিক উদ্যোগে সুস্থতার পথে পচন রোগে আক্রান্ত রনা রংদী
২৯ আগস্ট ২০২৬
হাওরের ফসলরক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট, আতঙ্কে কৃষক
২৫ আগস্ট ২০২৬
ডিএনএ পরীক্ষায় প্রমাণ হলো নবজাতকের বাবা সেই মাদ্রাসাশিক্ষক
২৩ আগস্ট ২০২৬
জমি নিয়ে বিরোধে শাশুড়িকে গলাটিপে হত্যার অভিযোগ
২৩ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পাওয়ার চেয়ে শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে : ডেপুটি স্পিকার
২১ আগস্ট ২০২৬
আটপাড়ায় বজ্রাঘাতে কলেজছাত্রের মৃত্যু
১৭ আগস্ট ২০২৬
নেত্রকোনা পৌরসভায় ই-সেবা কার্যক্রমের উদ্বোধন
১৪ আগস্ট ২০২৬
নেত্রকোনায় কবরস্থান নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপির নেতাকর্মীরা প্রহরীর মতো পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন : রিজভী
  2. চণ্ডীপাঠে দেবীর শুভ আবাহন : মহালয়ার আবহে দুর্গোৎসবের প্রহর গুনছে মানিকগঞ্জ
  3. বিমানবন্দরে বিস্ফোরণ : রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান
  4. তৌফিক ইমরোজ খালিদী শায়িত হলেন বুদ্ধিজীবী কবরস্থানে
  5. সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল
  6. বাঁশ কাটতে গিয়ে ভীমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x