Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:৩২, ১০ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:৩২, ১০ অক্টোবর ২০২৬
আরও খবর
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ফতুল্লায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ২
শুভ মহালয়া আজ
নওগাঁয় ৮৩৪ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জা
মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শনিবার শুরু হবে দুর্গোৎসবের ক্ষণগণনা

বিএনপির নেতাকর্মীরা প্রহরীর মতো পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন : রিজভী

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:৩২, ১০ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:৩০, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:৩২, ১০ অক্টোবর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির নেতাকর্মীরা আসন্ন দুর্গাপূজায় ঘুমহীন প্রহরীর মতো প্রত্যেকটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন।

আজ শনিবার (১০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রিজভী বলেন, দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বী ভাইদের পূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং সার্বিকভাবে তারা এই দুর্গাপূজার উৎসবে শামিল থেকে প্রত্যেকে যেন আনন্দ ভাগ করে নিতে পারে, এই বিষয়ে স্থায়ী কমিটির নেতারা আলোচনা করেন। কীভাবে সারা দেশে বিভিন্ন পূজামণ্ডপে দলের নেতাকর্মীরা স্থানীয় পূজামণ্ডপের পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করবেন, সে বিষয়ে সভায় আলোচনা করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নানাভাবে দেশের বিরুদ্ধে, গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের নীলনকশা কেউ কেউ করছেন। সমস্ত ধরনের অপপ্রচার, অপকীর্তি ও ষড়যন্ত্রকে সরকার দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে, দক্ষ পরিচালনার মাধ্যমে প্রতিহত করতে সক্ষম হবে এবং আমাদের দলের নেতাকর্মীরা এ বিষয়ে সদা সতর্ক থাকবেন। তারা ঘুমহীন প্রহরীর মতো প্রত্যেকটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন।

রুহুল কবির রিজভী বলেন, ইতোমধ্যে কেন্দ্রীয়ভাবে বিএনপির একটি দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি করা হয়েছে। এর আগেও আমরা বিভিন্ন নির্দেশনা দিয়ে বলেছি, আমরা এ বিষয়ে অত্যন্ত কনসার্ন, আমরা প্রত্যেকে সজাগ আছি। এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সাংগঠনিক বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের পরবর্তীতে করণীয় কী, আমরা কীভাবে সাংগঠনিক তৎপরতা আরও বৃদ্ধি করব ইত্যাদি নিয়ে আমাদের নেতারা আলোচনা করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এই সভায় কোনো আলোচনা হয়নি। পরবর্তীতে আবার আলোচনা হলে জানাব।

রুহুল কবির রিজভী বিএনপি দুর্গাপূজা

সংশ্লিষ্ট সংবাদ: রুহুল কবির রিজভী

২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
১২ সেপ্টেম্বর ২০২৬
নিষিদ্ধ দল উঁকি মারার চেষ্টা করছে, গোয়েন্দা সংস্থাগুলো কী করছে : রিজভী
০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩
  2. ছেলের অবহেলায় বাড়িছাড়া মা মুন্নি খাতুনের দায়িত্ব নিলেন বিএনপি নেতা
  3. উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ
  4. খাবার কিনে দেওয়া তাজমীনকেই হত্যা করে অটোরিকশাচালক
  5. প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি
  6. এসএসসিতে অকৃতকার্যদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি : মাহদী আমিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x