Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
সঞ্জিব দাস, ফরিদপুর
১০:৩০, ১৯ মে ২০২৬
আপডেট: ১০:৩৬, ১৯ মে ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১০:৩০, ১৯ মে ২০২৬
আপডেট: ১০:৩৬, ১৯ মে ২০২৬
আরও খবর
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইউনিয়ন বিএনপিনেতা বহিষ্কার
খাল পুনঃখনন শেষে ৭৮ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
ইউএনওর ফোন নম্বর ‘ক্লোন’ করে ওসি ও বিএনপি নেতাদের কাছে টাকা দাবি
ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ইউএনও কার্যালয়ের ভেতরে টেন্ডার শিডিউল ছিনতাই

সঞ্জিব দাস, ফরিদপুর
১০:৩০, ১৯ মে ২০২৬
আপডেট: ১০:৩৬, ১৯ মে ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১০:৩০, ১৯ মে ২০২৬
আপডেট: ১০:৩৬, ১৯ মে ২০২৬
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন। ছবি : এনটিভি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ভেতরেই কোরবানির পশুর হাট-বাজার ইজারার টেন্ডার শিডিউল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট হাট-বাজারের টেন্ডার কার্যক্রম আপাতত স্থগিত করেছে প্রশাসন। 

গত রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনও কার্যালয়ের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. ফারুক খান। তিনি উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্ধারিত দিনে আলফাডাঙ্গা উপজেলার হাট-বাজার ইজারার টেন্ডার শিডিউল জমা দিতে ইউএনও কার্যালয়ে যান ফারুক খান। এসময় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সরকারি দপ্তরের ভেতরেই তার ওপর চড়াও হয় এবং তার হাত থেকে জোরপূর্বক শিডিউলটি ছিনিয়ে নেয়। তিনি বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ফারুক খানের দাবি, এই ছিনতাইয়ের কারণে তিনি যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি সরকারি টেন্ডার প্রক্রিয়াও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। ঘটনার পর পরই তিনি সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, শিডিউল ছিনতাইয়ের ঘটনার পর তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী ফারুক খানকে নতুন করে আরেকটি টেন্ডার শিডিউল সরবরাহ করা হয়েছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে সেটি পূরণ করে জমা দিতে তার কিছুটা দেরি হয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসককে (ডিসি) অবহিত করা হলে, জেলা প্রশাসক আপাতত ওই নির্দিষ্ট হাট-বাজারের টেন্ডার কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী জানান, বিষয়টি তদন্তের জন্য পুলিশকে বলা হয়েছে এবং কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে পরবর্তী সময়ে ভুক্তভোগীকে টেন্ডার প্রক্রিয়ায় সংযুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই ইউএনও কার্যালয়ে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদপুর ইউএনও কার্যালয় টেন্ডার শিডিউল ছিনতাই

সংশ্লিষ্ট সংবাদ: ফরিদপুর

৪ ঘন্টা আগে
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইউনিয়ন বিএনপিনেতা বহিষ্কার
১৩ জুলাই ২০২৬
টানা বৃষ্টিতে হাসপাতালের ভেতরে হাঁটুপানি, দুর্ভোগে রোগীরা
০৭ জুলাই ২০২৬
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে না ফেরার দেশে তরুণী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশে ফিরছেন স্পিকার, বিকেলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি
  2. সরকার আ.লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না, দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ
  3. ছাগলচোর চক্রের ৩ সদস্য কারাগারে
  4. সকালের মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x