কসবায় বজ্রাঘাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বজ্রাঘাতে ফাহাদ মিয়া নামে এই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বজ্রাঘাতে ফাহাদ মিয়া (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার বিনাউটি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আকাশ মেঘলা দেখেও ফাহাদ মিয়া বাড়ির বাইরে ঘুরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে তার আঘাতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে দ্রুত কসবা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফাহাদ মিয়া উপজেলার বিনাউটি দক্ষিণপাড়ার ফারুক মিয়ার ছেলে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার খোরশেদ আলম জানান, ফাহাদ নামে এক স্কুলশিক্ষার্থীকে জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত অবস্থায় পান।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)