ব্রাহ্মণবাড়িয়ায় এইচআরডিএস’র সভাপতি আব্দুল্লাহ, সম্পাদক সুজন
মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির (এইচআরডিএস) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৬ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্টার নিউজ ও দেশ রূপান্তরের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ এবং সাধারণ সম্পাদক করা হয়েছে গ্রীন টিভির প্রতিনিধি মো. সুজন সরকারকে।
কমিটির অন্যান্য পদগুলোতে রয়েছেন- সহসভাপতি হিসেবে উত্তম কুমার দাস ও ফাহিম মুনতাসির; যুগ্ম সাধারণ সম্পাদক ফারিজা আক্তার ও আনিসুর রহমান; অফিস সম্পাদক মো. শাহাদাত হোসেন; কোষাধ্যক্ষ মো. আবদাল মিয়া।
প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ মিয়া ও রিফাত হাসান ভূঁইয়া, আইন ও ভিকটিম সাপোর্ট সম্পাদক মিনহাজুল ইসলাম, তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক সাদ্দাম হোসাইন, কর্মসূচি সম্পাদক রিপন মিয়া ও যুগ্ম কর্মসূচি সম্পাদক নওসিন আক্তার পিথিলা। এছাড়া গবেষণা সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম এবং যুগ্ম গবেষণা সম্পাদক হিসেবে এমএসটি হামিম, নাজিউর রহমান, আনামুল হাসান ফাহিম ও ফাহাদুল ইসলাম সিয়ামকে মনোনীত করা হয়েছে।
এছাড়া ডকুমেন্টেশন সম্পাদক মুজাম্মেল হোসেন, সংখ্যালঘুবিষয়ক সম্পাদক রুপেশ চন্দ্র পাল এবং নির্বাহী সদস্য হিসেবে শাহনেওয়াজ শাহ, রূপম সূত্রধর, বশির আহমেদ, জুবায়েদ আহমেদ ও এস এম কিবরিয়া দায়িত্ব পেয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সাধারণ সম্পাদক মো. সুজন সরকার বলেন, মানবাধিকার রক্ষা ও শিক্ষার্থীদের অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে সংগঠনকে আরও কার্যকর ও সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। ব্রাহ্মণবাড়িয়ায় মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠায় আমরা একসঙ্গে কাজ করব।
নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মানবাধিকার, ন্যায়বিচার ও সাম্যের চর্চাকে ব্রাহ্মণবাড়িয়ায় আরও সুদৃঢ় করতে আমরা কাজ করব। এইচআরডিএস-কে নিপীড়িত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)