Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৭:৪৫, ১২ মে ২০২৬
আপডেট: ১৭:৪৬, ১২ মে ২০২৬
আদালত প্রতিবেদক
১৭:৪৫, ১২ মে ২০২৬
আপডেট: ১৭:৪৬, ১২ মে ২০২৬
আরও খবর
ধলুকে কুপিয়ে হত্যা, একজনের যাবজ্জীবন কারাদণ্ড
পল্লবীতে শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা, আসামির স্বীকারোক্তি
সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯
সৎমাকে হত্যা, ছোট বোনদের সাক্ষ্যে ফাঁসির মঞ্চে বড় ভাই
সিডনিতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর পুলিশ ডাকলেন প্রবাসী বাংলাদেশি

রেজাউল হত্যা : তিনজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক
১৭:৪৫, ১২ মে ২০২৬
আপডেট: ১৭:৪৬, ১২ মে ২০২৬
আদালত প্রতিবেদক
১৭:৪৫, ১২ মে ২০২৬
আপডেট: ১৭:৪৬, ১২ মে ২০২৬
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। ফাইল ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ থানার আতর আলী বাজারে গ্রাম্য চিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে হত্যার অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ড এবং সাবেক এক চেয়ারম্যানসহ ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১২ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ ছাড়া ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।

মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি হলেন—বাবলু সরদার, টেকন সরদার ও গাজীয়ার সরকার।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—দেবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী, রায়হান সরদার, হাবিবুর রহমান ওরফে হবি সরদার, হেলাল খান, জিল্লুর রহমান ও জিয়া মন্ডল।

আদালতের বেঞ্চ সহকারী শামসুদ্দিন জুম্মন সাজার তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, রায়ের সময় আসামিদের মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন। এর মধ্যে ১০ জন খালাস পেয়েছেন। তবে, আসামি জিল্লুর রহমান ও জিয়া মন্ডলের সাজা হওয়ায় তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত অন্য আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ১৪ অক্টোবর গোয়ালন্দ থানাধীন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলাকালে সাবেক চেয়ারম্যান আতর আলীর ছেলে যুবলীগ নেতা বাবলু সরদারের সঙ্গে দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলাম বাবলু সরদারের কথা কাটাকাটি হয়। এর জেরে আতর আলীর নেতৃত্বে বাবলু সরদার, টোকন সরদার, রায়হান সরদার, গাজীর সরদারসহ বেশ কয়েকজন আতর আলী বাজারের তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। হাফিজুল চেয়ারম্যান সমর্থকরা সেই পথ দিয়ে ফেরার পথে তাদের আটকে মারধর করা হয়। সেই সময় সেখান দিয়ে ফিরছিলেন রেজাউল করিম ওরফে আবু ডাক্তার। তাকেও আটক করে মারধর করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় গোয়ালন্দ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান আবু ডাক্তার। এ ঘটনায় মো. মোবারক মোল্লা বাদী হয়ে হত্যা মামলা করেন।

মামলার পরে ২০২২ সালের ৫ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

যাবজ্জীবন কারাদণ্ড হত্যা মৃত্যুদণ্ড

সংশ্লিষ্ট সংবাদ: যাবজ্জীবন কারাদণ্ড

০৬ মে ২০২৬
হেরোইন উদ্ধারের ঘটনায় একজনের যাবজ্জীবন
২৯ অক্টোবর ২০২৫
সাজু হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
২৮ আগস্ট ২০২৫
ব্যবসায়ী হত্যায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাসপাতালে আগুন আতঙ্কে নামতে গিয়ে রোগীর মৃত্যু
  2. ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু কাল, চলবে যতদিন
  3. বকেয়া বেতনের দাবিতে সাভারে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
  4. ৮ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নদীবন্দরে সতর্কতা
  5. মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত দুই বন্ধু
  6. আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x