সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে কালবৈশাখীর আভাস, নদীবন্দরে সতর্কতা
দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের পাঁচ এলাকায় সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (৮ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন : ইরানে ফের হামলা চালাল যুক্তরাষ্ট্র
আরও পড়ুন : ইরানের ত্রিমুখী হামলার মুখে মার্কিন রণতরী
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : স্বর্ণ নয়, নতুন ধাতুর জয়জয়কার- কিনে রাখলে হতে পারেন লাভবান
ঝড়ো হাওয়ার আশঙ্কায় উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়ার পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক