যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৫
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৫ মে) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমন (২৯), মো. জসিম উদ্দিন পাটোয়ারী (৪২), রাজু আকন (২৬), মো. শাকিল (১৯), রাবেয়া (২৬), খাদিজা (১৯), রিয়া (২৭), মো. সিফাত (২০), ইমন খালাসী (৩৫), সাইফুল ইসলাম সুজন (২৮), মো. তুষার (২৫) সুরাইয়া রহমান স্বপ্না (৩২), মো. জসিম (৫০), মো. শাহীন (২৪), ইমন (২৪), মিরাজ হোসেন (২৫), মো. হাসান (২৬), মো. শামীম মিয়া (৩৫), মো. রাইসুল ইসলাম অপু (৩৫), মো. শামীম (২৫), মো. শুভ (২০), আবু রায়হান (২৮), মো. রমজান (২৫), মো. আবদুর রহমান (২০) ও আমিন (২২)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার জানান, গতকাল সোমবার (৪ মে) যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পুরাতন মামলায় একজন, গ্রেপ্তারি পরোয়ানা মূলে তিনজন ও মোবাইল কোর্টে ২১ জন।

নিজস্ব প্রতিবেদক