Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. কবির হোসেন, রাজবাড়ী
১৪:১৫, ০৫ মে ২০২৬
আপডেট: ১৪:১৮, ০৫ মে ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
১৪:১৫, ০৫ মে ২০২৬
আপডেট: ১৪:১৮, ০৫ মে ২০২৬
আরও খবর
দিনাজপুরে পাটের বেচাকেনা জমজমাট, ৩৫ কোটি টাকার বাণিজ্যের আশা
চুয়াডাঙ্গায় সব রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ
ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী ইউপি সদস্য কারাগারে
স্বামীর কাছে ৫ লাখ টাকা দাবি, যৌতুক মামলায় কারাগারে স্ত্রী
২৩ চিকিৎসক রাজবাড়ী থেকে বেতন নিলেও কর্মস্থল অন্যত্র

ধলতা জটিলতায় রাজবাড়ীতে পেঁয়াজ বেচাকেনা বন্ধ

মো. কবির হোসেন, রাজবাড়ী
১৪:১৫, ০৫ মে ২০২৬
আপডেট: ১৪:১৮, ০৫ মে ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
১৪:১৫, ০৫ মে ২০২৬
আপডেট: ১৪:১৮, ০৫ মে ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন হাটে পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছেন আড়তদার ও ব্যাপারীরা। ছবি : এনটিভি

রাজবাড়ীর বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন হাটে ‘ধলতা’ বা অতিরিক্ত ওজনে পেঁয়াজ কেনা বন্ধে প্রশাসনের কঠোর নির্দেশের প্রতিবাদে হঠাৎ পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছেন আড়তদার ও ব্যাপারীরা। 

আজ মঙ্গলবার (৫ মে) সকালে বাজারে পেঁয়াজ বিক্রি করতে এসে আড়ত বন্ধ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকশ প্রান্তিক চাষি। অনেক চাষি দীর্ঘক্ষণ অপেক্ষা করে পেঁয়াজ বিক্রি করতে না পেরে বাড়ি ফিরে গেছেন।

জানা গেছে, রাজবাড়ীর হাটগুলোতে দীর্ঘদিন ধরে ১ মণ পেঁয়াজ বিক্রির সময় ৪০ কেজির পরিবর্তে ৪৪ থেকে ৪৫ কেজি পেঁয়াজ দিতে হতো কৃষকদের, যা স্থানীয়ভাবে ‘ধলতা’ বা ‘দোলন’ নামে পরিচিত। সম্প্রতি এই প্রথা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের পর ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আড়ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার সকালে বালিয়াকান্দির বহরপুর বাজার ও কালুখালীর সোনাপুর বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজের আড়তগুলো তালাবদ্ধ। হাটে আসা আব্দুল হান্নান শেখ, আব্দুল আজিজ মোল্লা ও মাজেদ মোল্লাসহ একাধিক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যবসায়ী ও আড়তদাররা সিন্ডিকেট করে আমাদের ঠকাচ্ছেন। প্রশাসন ৪০ কেজিতে মণ নির্ধারণ করার সিদ্ধান্ত জানালে তারা পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছেন। আমরা ভ্যানে করে পেঁয়াজ নিয়ে এসে এখন বিপাকে পড়েছি। 

এর আগে গতকাল সোমবার (৪ মে) বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়ামে প্রশাসনের এক সভায় পেঁয়াজ ও আমসহ কৃষিপণ্যের সঠিক ওজন নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ওই সভায় স্পষ্ট জানানো হয়, ৪০ কেজির বেশি ওজনে পণ্য গ্রহণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, আমরা গতকালই কৃষক ও ব্যবসায়ীদের নিয়ে সভা করে ওজন জালিয়াতি বন্ধের নির্দেশ দিয়েছি। আজ ব্যবসায়ীরা কেনো হঠাৎ আড়ত বন্ধ রেখেছেন, তা খতিয়ে দেখতে আজই তাদের সঙ্গে পুনরায় আলোচনায় বসব। দ্রুতই এই সংকটের সমাধান করা হবে।

রাজবাড়ী পেঁয়াজ বেচাকেনা বন্ধ জটিলতা

সংশ্লিষ্ট সংবাদ: রাজবাড়ী

২৫ আগস্ট ২০২৬
স্বামীর কাছে ৫ লাখ টাকা দাবি, যৌতুক মামলায় কারাগারে স্ত্রী
২১ আগস্ট ২০২৬
প্রসূতির পেটে গজ রেখে সেলাই, মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
১৯ আগস্ট ২০২৬
পানির মোটর চুরির অভিযোগে কৃষককে পিটিয়ে হত্যা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাসপাতালে অনুপস্থিত নার্স, ঘটনাস্থল থেকেই ব্যবস্থা নিলেন মন্ত্রী
  2. সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২
  3. দেশে ফিরছেন মির্জা আব্বাস
  4. রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা
  5. ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া, শুরু আগামী মাসে
  6. সম্পত্তি দান করেও দাতার শেষ জীবন হবে নিরাপদ : আসছে নতুন আইন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x