Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
তৈয়বুর রহমান, সুনামগঞ্জ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ)
২২:৫০, ০৩ মে ২০২৬
আপডেট: ২২:৫২, ০৩ মে ২০২৬
তৈয়বুর রহমান, সুনামগঞ্জ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ)
২২:৫০, ০৩ মে ২০২৬
আপডেট: ২২:৫২, ০৩ মে ২০২৬
আরও খবর
রক্তভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, জনতার হাতে আটক যুবক
দুই দল গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে আহত সংসদ সদস্য
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিতে স্বজনপ্রীতির অভিযোগ
হাওরে ধান কাটা নিয়ে কৃষি অফিসের ভুল তথ্য, ক্ষুব্ধ কৃষক-জনপ্রতিনিধি
হাওরবাসীর জন্য সরকার সম্ভব সবকিছু করবে : ত্রাণমন্ত্রী

উপবৃত্তির প্রলোভনে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

তৈয়বুর রহমান, সুনামগঞ্জ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ)
২২:৫০, ০৩ মে ২০২৬
আপডেট: ২২:৫২, ০৩ মে ২০২৬
তৈয়বুর রহমান, সুনামগঞ্জ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ)
২২:৫০, ০৩ মে ২০২৬
আপডেট: ২২:৫২, ০৩ মে ২০২৬
শামসুল হুদা। ফাইল ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভাধীন ইসহাকপুরের আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসার এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের আরবি প্রভাষক শামসুল হুদার বিরুদ্ধে। শিক্ষক শামসুল হুদার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার বড়বাম গ্রামে।

গত শনিবার (২ মে) মাদ্রাসা বন্ধ থাকা সত্ত্বেও উপবৃত্তির ফরম পূরণের কথা বলে আলিম প্রথম বর্ষের এক ছাত্রীকে মাদ্রাসায় ডেকে আনেন শামসুল হুদা। ছুটির দিনে কেউ না থাকায় শিক্ষক মিলনায়তনে ওই ছাত্রীকে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। ওই সময় ভুক্তভোগী ছাত্রী কোনোমতে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে যায়। পরে ওই ছাত্রী স্বজনদের বিষয়টি জানালে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সন্ধ্যার দিকে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে গণধোলাই দেয়। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল হুদার বিরুদ্ধে এর আগেও নৈতিক স্খলনের গুরুতর অভিযোগ ছিল। ২০১৫ সালে মাদ্রাসায় যোগদানের পর তার বিরুদ্ধে মুঠোফোনের মাধ্যমে আপত্তিকর কর্মকাণ্ডের জন্য থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। এতে তাকে বরখাস্তও করা হয়েছিল। তবে ২০১৮ সালে গভর্নিং বডির হস্তক্ষেপে তিনি আবারও নিয়োগ পান।

ঘটনার বিষয়ে জানতে রোববার দুপুরে সংবাদকর্মীরা মাদ্রাসায় গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ পান। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম নিজামী বলেন, ঘটনার সময় তারা কেউ মাদ্রাসায় ছিলেন না। বর্তমানে ঘটনার সঙ্গে জড়িত শিক্ষক (শামসুল হুদা) হাসপাতালে চিকিৎসাধীন। গভর্নিং বডির অনুমতি ছাড়া এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।   

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায় বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং মাদ্রাসার সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটি একটি ট্রাস্টি বোর্ড পরিচালনা করছে। মাদ্রাসা সুপারসহ সংশ্লিষ্টদের ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জ শ্লীলতাহানি গণধোলাই

সংশ্লিষ্ট সংবাদ: সুনামগঞ্জ

০৮ মে ২০২৬
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিতে স্বজনপ্রীতির অভিযোগ
০৭ মে ২০২৬
হাওরে ধান কাটা নিয়ে কৃষি অফিসের ভুল তথ্য, ক্ষুব্ধ কৃষক-জনপ্রতিনিধি
০৫ মে ২০২৬
হাওরবাসীর জন্য সরকার সম্ভব সবকিছু করবে : ত্রাণমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মা নিজের জীবন দিয়েও বাঁচাতে পারলেন না শিশুকন্যাকে
  2. প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন শনিবার
  3. স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দেওয়া হলো মেয়াদোত্তীর্ণ ওষুধ
  4. আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি : পানিসম্পদ মন্ত্রী
  5. রাজশাহীকে পূর্ণাঙ্গ ‘ইন্টারনেট সিটি’ হিসেবে গড়তে চাই : ভূমিমন্ত্রী
  6. রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ মেনে গুটি আম সংগ্রহ শুরু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x