Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২১:৪০, ০৩ মে ২০২৬
আপডেট: ২১:৪৯, ০৩ মে ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২১:৪০, ০৩ মে ২০২৬
আপডেট: ২১:৪৯, ০৩ মে ২০২৬
আরও খবর
ঘাতক ট্রাক কেড়ে নিল দুই শিশুসহ মা ও ভ্যানচালকের প্রাণ
শিক্ষায় বিনিয়োগ হচ্ছে দেশের ভবিষ্যতের বিনিয়োগ : ভূমিমন্ত্রী
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের চাপা দিল বাস, নিহত ৫
বছরের প্রথমার্ধে ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত : যাত্রী কল্যাণ সমিতি
‘ফাতাহ কমব্যাট’ সম্পৃক্ততায় গ্রেপ্তার তাহসীন কারাগারে

কারা ফটকে শেষ বারের মতো সন্তানের মুখ দেখলেন বাবা

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২১:৪০, ০৩ মে ২০২৬
আপডেট: ২১:৪৯, ০৩ মে ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২১:৪০, ০৩ মে ২০২৬
আপডেট: ২১:৪৯, ০৩ মে ২০২৬
রাজশাহীতে কারা ফটকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দুলাল সড়ক দুর্ঘটনায় নিহত ছেলের মুখ শেষ বারের মতো দেখছেন। ছবি : এনটিভি

রাজশাহীতে কারা ফটকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে শেষবারের মতো সড়ক দুর্ঘটনায় নিহত ছেলের মুখ দেখার সুযোগ করে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে কারা কর্তৃপক্ষ।

আজ রোববার (৩ এপ্রিল) দুপুরে কারাগারের কঠোর নিরাপত্তায় দুলাল নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে মৃত সন্তানের (আব্দুল্লাহ) মুখ দেখার সুযোগ করে দেয় রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এ সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

কারাবন্দি দুলাল মিয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০২০ সাল থেকে রাজশাহী কারাগারে রয়েছেন। তিনি কারাগারে থাকায় সংসার চালাতেন একমাত্র ছেলে মো. আব্দুল্লাহ (২৪)। সেই ছেলে গতকাল শনিবার (২ মে) এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তার মৃত্যু হয়।
আব্দুল্লাহর আকস্মিক এই মৃত্যুর খবরে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কারাগারে থাকা বাবা দুলালও সন্তানের মৃত্যু সংবাদে ভেঙে পড়েন। এমন পরিস্থিতিতে শেষবারের মতো সন্তানের মুখ দেখার আকুতি জানান স্বজনরা। এমন পরিস্থিতিতে কারা কর্তৃপক্ষের কাছে শেষবারের মতো সন্তানের মুখ দেখার কথা মুঠোফোনে জানান নিহত আব্দুল্লাহর ফুফু সেলিনা বেগম। পরিবারের এই আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন্স) মৌখিক নির্দেশনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এরপর রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুনের তত্ত্বাবধানে কারাগারের ফটকে নিয়ে আসা হয় নিহত আব্দুল্লাহর মরদেহ। নিরাপত্তা বিধি মেনে সেখানেই বন্দি দুলালকে শেষবারের মতো সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয়।

এ সময় কারা ফটকে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন দুলাল। অঝোরে কাঁদতে থাকেন তিনি। উপস্থিত কারারক্ষী ও স্বজনদের অনেকেই এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।

কারা কর্তৃপক্ষ জানায়, আইন ও নিরাপত্তা বজায় রেখে মানবিক দিক বিবেচনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দিদের জীবনেও যে আবেগ ও সম্পর্কের মূল্য রয়েছে—এ ঘটনার তারই উদাহরণ।
এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন বলেন, সাজাপ্রাপ্ত আসামির বোন সকালে ফোন করে বিষয়টি জানান। তারা কোনো আবেদন করেননি। এটা একটা মানবিক বিষয় ছিল। তাই নিহত আব্দুল্লাহর মরদেহ কারাগারের ফটকে নিয়ে আসতে বলা হয়, পরে তারা নিয়ে আসে। এরপর নিহত ছেলের মৃত মুখ শেষ বারের মতো দেখার সুযোগ পান আসামি দুলাল।

সড়ক দুর্ঘটনা কারাগার শেষ দেখা রাজশাহী

সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা 

২৮ জুলাই ২০২৫
মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা, নিহত ১
২৪ মে ২০২৫
কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, নিহত ২
০৬ জুলাই ২০২৪
মুন্সীগঞ্জে ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু, ট্রাকে আগুন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. চট্টগ্রামে বন্যা মোকাবিলায় এমপি-মন্ত্রী ও প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে না : নাহিদ
  3. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. জাতীয় সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x