Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৪৫, ০৩ মে ২০২৬
আপডেট: ১৫:৪৫, ০৩ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৪৫, ০৩ মে ২০২৬
আপডেট: ১৫:৪৫, ০৩ মে ২০২৬
আরও খবর
সুনামগঞ্জ থেকে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ
দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি চালে পোকা-পচন, ক্ষুব্ধ ৩৭০ পরিবার
তরুণীর হাত বিচ্ছিন্ন করা সেই যুবক আটক
বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার নিত্যপণ্য কিনবে টিসিবি
অনলাইন জুয়ার ‘মাস্টার এজেন্ট’ শামীম গ্রেপ্তার

মেহেরপুরে ৫৫ কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৪৫, ০৩ মে ২০২৬
আপডেট: ১৫:৪৫, ০৩ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৪৫, ০৩ মে ২০২৬
আপডেট: ১৫:৪৫, ০৩ মে ২০২৬

লিচু বাগানগুলোতে এখন শুধু ফল ঝুলছে না, ঝুলছে অপেক্ষা। কখন সেই লাল রঙ বাজারে গড়িয়ে পড়বে। আর তার সাথে গুনে গুনে মিলবে পরিশ্রমের দাম। এই মৌসুম যেন শুধু লিচুর নয়, লিচু চাষিদের মুখে হাসি ফোটারও সময়।

মেহেরপুরের লিচু রসালো ও সুস্বাদু হওয়ায় জেলার লিচুর চাহিদা দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে লিচু। সপ্তাহের মধ্যেই বাজারে ভরপুর উঠবে মেহেরপুরের লিচু। তবে বাজার দর ভালো থাকলে ৫৫ কোটি টাকার লিচু বিক্রির প্রত্যাশা করছেন চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছর মেহেরপুরে ৭১৫ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছিল। সেখান থেকে ৬ হাজার ১১০ মেট্রিক টন লিচু উৎপাদিত হয়। যার বাজার মূল্য ছিল ৫০ কোটিরও বেশি। চলতি বছর আবাদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০০ হেক্টরে, যা উৎপাদন বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

মেহেরপুরের লিচু দীর্ঘদিন ধরেই স্বাদ ও গুণগত মানের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে সমাদৃত। জেলার চাহিদা মিটিয়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এ ফল। বিশেষ করে রসালো ও সুস্বাদু হওয়ায় এখানকার লিচুর দেশজুড়ে আলাদা বাজার তৈরি হয়েছে।

মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, স্থানীয় ‘মোজাফফর’ জাতের লিচুর বাগানই বেশি। তবে সাম্প্রতিক বছরগুলোতে বনেদি ‘বোম্বাই’ জাতের লিচুর চাষও দ্রুত বাড়ছে। পাশাপাশি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের লিচু চাষে ঝুঁকছেন অনেক চাষি।

সদর উপজেলার লিচু চাষি আব্দুল মালেক বাসসকে বলেন, এবার গাছে গাছে লিচুর ফলন ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারদর ঠিক থাকলে আমরা ভালো লাভের আশা করছি। তবে পরিবহণ ও বাজার ব্যবস্থাপনা ঠিক না থাকলে ক্ষতির আশঙ্কাও আছে।

লিচু চাষি রহিম উদ্দিন জানান, গত কয়েক বছর ধরে লিচুর চাষে লাভ হওয়ায় অনেকে নতুন করে বাগান করছেন। তবে কীটনাশক ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও অনেক বেড়েছে।

লিচু ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, মেহেরপুরের লিচুর চাহিদা ঢাকাসহ বড় বড় শহরে বেশি। মৌসুম শুরু হলে পাইকাররা সরাসরি বাগান থেকে লিচু কিনে নিয়ে যান। সড়ক পরিবহণ ও সংরক্ষণ সুবিধা আরও উন্নত হলে ব্যবসা বাড়ানো সম্ভব।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সনজীব মৃধা বলেন, “এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন ভালো হয়েছে। আমরা চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছি যাতে রোগবালাই কম হয় এবং ফলের গুণগত মান ঠিক থাকে। বাজার ব্যবস্থাপনা উন্নত করা গেলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন।”

বিশেষজ্ঞদের মতে, লিচু একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল হিসেবে মেহেরপুরে গুরুত্ব পাচ্ছে। সঠিক পরিকল্পনা, আধুনিক চাষাবাদ ও বাজারজাতকরণ ব্যবস্থা জোরদার করা গেলে ভবিষ্যতে এ খাত থেকে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা বাড়বে।

মেহেরপুর লিচু বাণিজ্য কোটি টাকা

সংশ্লিষ্ট সংবাদ: মেহেরপুর

২৬ আগস্ট ২০২৬
দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি চালে পোকা-পচন, ক্ষুব্ধ ৩৭০ পরিবার
২৬ আগস্ট ২০২৬
তরুণীর হাত বিচ্ছিন্ন করা সেই যুবক আটক
১৬ আগস্ট ২০২৬
বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন জাতিসংঘের মহাসচিব
  2. ‘মৃত্যু ছাড়া আমাকে নির্বাচন থেকে সরানো যাবে না’ বলার কয়েক ঘণ্টা পরেই মৃত্যু
  3. মেডিকেল শিক্ষার্থীদের ভ্রমণ বাস খাদে, আহত ২০
  4. জয়পুরহাটে ভাইয়ের কোদালের আঘাতে বোনের মৃত্যু
  5. জাতিসংঘের অধিবেশন শুরু ও সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের শপথ আজ
  6. ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তায় থানায় অভিযোগ দায়ের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x