Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:২০, ২৫ এপ্রিল ২০২৬
আপডেট: ০৫:২১, ২৫ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:২০, ২৫ এপ্রিল ২০২৬
আপডেট: ০৫:২১, ২৫ এপ্রিল ২০২৬
আরও খবর
১০ বছর পর তনু হত্যার জট খুলতে শুরু করেছে : আইনমন্ত্রী
মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা, সেটি এখন প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী
দলিল নিবন্ধন ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের প্রকল্প বাস্তবায়নাধীন : আইনমন্ত্রী
মামলাজট কমাতে ও দ্রুত বিচার প্রক্রিয়ায় সরকারের বহুমুখী উদ্যোগ
২৩,৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : আইনমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:২০, ২৫ এপ্রিল ২০২৬
আপডেট: ০৫:২১, ২৫ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:২০, ২৫ এপ্রিল ২০২৬
আপডেট: ০৫:২১, ২৫ এপ্রিল ২০২৬
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান শুক্রবার বিকেলে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘উন্নয়ন সংলাপ : কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘উন্নয়ন সংলাপ : কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম, ঢাকা।

সৌরবিদ্যুৎ সম্প্রসারণ, কৃষি বিপ্লব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ন্যায্য হিস্যা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, পেঁয়াজ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে এবং চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।

আইনমন্ত্রী বলেন, কৃষকদের সুবিধার্থে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগও বাস্তবায়নের পথে রয়েছে। তিনি কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে আধুনিক সংরক্ষণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার নামে নামকরণের বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে দুই জেলার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল)  ড. খ. ম. কবিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া বক্তব্য দেন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের সংসদ সদস্যবৃন্দ।

বক্তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের টেকসই উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, মানসম্মত শিক্ষা এবং কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও শিক্ষার্থীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মো. আসাদুজ্জামান আইনমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: মো. আসাদুজ্জামান

০২ মে ২০২৬
১০ বছর পর তনু হত্যার জট খুলতে শুরু করেছে : আইনমন্ত্রী
০১ মে ২০২৬
মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা, সেটি এখন প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী
৩০ এপ্রিল ২০২৬
দলিল নিবন্ধন ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের প্রকল্প বাস্তবায়নাধীন : আইনমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে সকাল পর্যন্ত, ৬ অঞ্চলে সতর্কতা
  2. হজযাত্রীদের বিমান ভাড়া ২০ থেকে ২৫ হাজার টাকা কমানো হতে পারে : বিমান প্রতিমন্ত্রী
  3. আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  4. ঘোষণা দিয়েই কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সশস্ত্র মহড়া, আতঙ্কে নগরবাসী
  5. কৃষি কার্ড সম্পর্কে যারা অবগত নন তারাই সমালোচনা করছেন : কৃষিমন্ত্রী
  6. সাবেক পাসপোর্ট কর্মকর্তার ছেলের অস্বাভাবিক মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x