রাম ঠাকুরের তিরোধান দিবসে নোয়াখালীতে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
নোয়াখালী জেলার চৌমুহনীতে শ্রীশ্রী রাম ঠাকুরের ৭৭তম তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠানে শনিবার (১৮ এপ্রিল) সকালে বিএনপি ও যুবদলের পক্ষ থেকে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
চৌমুহনী রাম ঠাকুর আশ্রমে তিনদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের নোয়াখালী জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি ও উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস।
প্রধান বক্তা ছিলেন জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আমিন ফয়সল, আশ্রম কমিটির সাধারণ সম্পাদক গৌতম সাহা, সিনিয়র সদস্য রণজিৎ সাহা রণ ও সিনিয়র সদস্য শৈলেন সাহাসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী