Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩০, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৪, ১৮ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩০, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৪, ১৮ এপ্রিল ২০২৬
আরও খবর
রাজধানীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
পাঁচ দিন কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ
পাম্পে তেল সংগ্রহ করতে গিয়ে নারীর মৃত্যু
ঘাস কাটতে গিয়ে আটপাড়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
কালবৈশাখীর তাণ্ডব, বজ্রাঘাতে ৫ কৃষকের মৃত্যু

৫ জেলায় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩০, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৪, ১৮ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩০, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৪, ১৮ এপ্রিল ২০২৬

সারা দেশে কালবৈশাখী ঝড়ে বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুর থেকে বিকেলের মধ্যে সুনামগঞ্জসহ চার জেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতদের মধ্যে, সুনামগঞ্জের তিন উপজেলায় পাঁচজন, রংপুরের মিঠাপুকুরে দুইজন, হবিগঞ্জের নবীগঞ্জে একজন, নেত্রকোনায় একজন ও ময়মনসিংহে দুইজনের মৃত্যু হয়। 

সুনামগঞ্জ থেকে প্রতিনিধি দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াস জানান, সুনামগঞ্জের তিন উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় পৃথক বজ্রাঘাতে পাঁচজন কৃষক নিহত হয়েছেন। আজ দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রাঘাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ধর্মপাশা উপজেলায় টগার হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে বাদশা গঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী হবিবুর রহমান (২২) নিহত হন। এছাড়া একই উপজেলার সরস্বতীপুর গ্রামে ধান শুকানোর সময় বজ্রাঘাতে রহমত উল্লাহ নামে এক কিশোরের মৃত্যু হয়। এছাড়া জামালগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় নূর জামাল নামে এক ব্যক্তি এবং তাহিরপুর উপজেলায় হাঁস চড়ানোর সময় আবুল কালাম নামে আরেকজন বজ্রাঘাতে প্রাণ হারান। দিরাই উপজেলার কালিয়াগোটার (আতরার) হাওরে ধান কাটার সময় লিটন মিয়া (৩৮) নামে এক কৃষক গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লিটন পেরুয়া আশনাবাজ গ্রামের চান্দু মিয়ার ছেলে। পৃথক এসব ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রাঘাতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট থানার পুলিশ এসব ঘটনার বিস্তারিত খোঁজখবর নিচ্ছে।

হবিগঞ্জ প্রতিনিধি মো. সেলিম মিয়া জানান, নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত সুনাম উদ্দিন ওই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুন্দর আলী সাহেবের ছেলে।

জানা গেছে, সকালে জীবিকার তাগিদে সুনাম উদ্দিন মমিনা হাওরে ধান কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘে ঢেকে গিয়ে শুরু হয় বৃষ্টি ও বজ্রাঘাত। এ সময় হাওরে ধান কাটার কাজে থাকা অবস্থায় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ইউপি সদস্য জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে তিনি হাওরে ধান কাটতে যান। দুপুরে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর) প্রতিনিধি মো. রতন মিয়া জানান,  রংপুরের মিঠাপুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ দুপুরে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন--রামেশ্বরপাড়া গ্রামের মাঝিপাড়া এলাকার মিলন মিয়া (৩৫) এবং সখীপুর গ্রামের আবু তালেব (৬৫)।

দুপুর ১২টার দিকে সখীপুর গ্রামের একটি মৎস্য খামারে জাল দিয়ে মাছ ধরা হচ্ছিল। এ সময় খামারের পাড়ে দাঁড়িয়ে বেশ কয়েকজন স্থানীয় মানুষ মাছ ধরা দেখছিলেন। হঠাৎ আকাশ কালো হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে শক্তিশালী বজ্রাঘাত খামারের পাড়ে আঘাত হানে বজ্রাঘাতের তীব্রতায় ঘটনাস্থলে উপস্থিত সবাই ছিটকে পড়ে এবং কয়েকজন গুরুতর দগ্ধ ও আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এম এ হালিম লাভলু জানান, হাসপাতালে আনার আগেই ওই দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে বৈশাখী ঝড়ের মৌসুমে এ ধরনের দুর্ঘটনায় সখীপুর ও রামেশ্বরপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি। পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহ থেকে প্রতিনিধি আইয়ুব আলী জানান, জেলার গৌরীপুর ও গফরগাও উপজেলায় বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। দুপুরে ধান কাটার সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন--গফরগাওয়ের ধাইরগাওয়ের মৃত সেকান্দর আলির ছেলে মমতাজ খান (৫৮) এবং গৌরীপুরের কোনা পাড়া গ্রামের আলী মিয়ার ছেলে রহমত আলী (৩৫) ।

গৌরীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া আমিন এবং গফরগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান এই খবর নিশ্চিত করেছেন । গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নিহতের ক্ষতিপুরণের জন্য মন্ত্রণালয়ে জানানো হবে। সেখান থেকে অনুদান এলে নিহতদের পরিবারকে দেওয়া হবে।

নেত্রকোনা প্রতিনিধি ভজন দাস জানান, নেত্রকোনার আটপাড়ায় হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে আলতু মিয়া (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের মেসির হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। আলতু মিয়া হাতিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

জানা গেছে, দুপুর আড়াইটার দিকে গ্রামের সামনের মেসির হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে যান আলতু মিয়া।কিছুক্ষণ পর সেখানে আকাশ অন্ধকার করে বৃষ্টিসহ বজ্রাঘাত শুরু হয়। বৃষ্টি শেষ পর স্থানীয় বাসিন্দারা হাওরে গিয়ে আলতু মিয়ার নিথর দেহ পরে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহানুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি বজ্রাঘাতে নিহত পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন থেকে যোগাযোগ করা হচ্ছে। তাদের প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

বজ্রাঘাত মৃত্যু কালবৈশাখী তাহিরপুর দিরাই

সংশ্লিষ্ট সংবাদ: বজ্রাঘাত

১৮ এপ্রিল ২০২৬
কালবৈশাখীর তাণ্ডব, বজ্রাঘাতে ৫ কৃষকের মৃত্যু
১৬ এপ্রিল ২০২৬
মুন্সীগঞ্জে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
০৮ অক্টোবর ২০২৫
ফুটবল খেলার সময় বজ্রাঘাতে স্কুলছাত্রের মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  2. পাঁচ দিন কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ
  3. সাতসকালে ভূমিকম্পে কাঁপল দেশ
  4. জিয়াবাড়িতে তারেক রহমানকে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা
  5. তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর পূর্বাভাস
  6. নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x