Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
খাইরুল চৌধুরী, নড়াইল (কালিয়া)
১৭:৪০, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৪২, ১৩ এপ্রিল ২০২৬
খাইরুল চৌধুরী, নড়াইল (কালিয়া)
১৭:৪০, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৪২, ১৩ এপ্রিল ২০২৬
আরও খবর
কালবৈশাখী তাণ্ডব, বজ্রাঘাতে ৫ কৃষকের মৃত্যু
আগামীকাল ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ফেনীতে তরমুজ চাষিদের মাথায় হাত!
বৃষ্টির সঙ্গে জমিতে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড, অবাক এলাকাবাসী
আধুনিক কৃষি পদ্ধতিতে আদা ও কলা চাষে লিটনের অনন্য সাফল্য

ব্ল্যাক রাইসে স্বপ্ন বুনছেন রহমত আলী

খাইরুল চৌধুরী, নড়াইল (কালিয়া)
১৭:৪০, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৪২, ১৩ এপ্রিল ২০২৬
খাইরুল চৌধুরী, নড়াইল (কালিয়া)
১৭:৪০, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৪২, ১৩ এপ্রিল ২০২৬
নড়াইলের কালিয়া উপজেলায় প্রথমবারের মতো ব্ল্যাক রাইস চাষ করে নতুন সম্ভাবনার স্বপ্ন বুনছেন কৃষক রহমত আলী। ছবি : এনটিভি

নড়াইলের কালিয়া উপজেলায় প্রথমবারের মতো ব্ল্যাক রাইস (কালো ধান) চাষ করে নতুন সম্ভাবনার স্বপ্ন বুনছেন কৃষক রহমত আলী। প্রচলিত ধানের পাশাপাশি ব্যতিক্রমী এই পুষ্টিগুণসম্পন্ন ধান চাষে তিনি ইতোমধ্যে আশার আলো দেখছেন।

বিদেশি জাতের এই কালো ধান মূলত উচ্চ পুষ্টিমান ও বাজারমূল্যের কারণে বিশ্বজুড়ে সমাদৃত। এতে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন ও ভিটামিনসমৃদ্ধ উপাদান থাকায় স্বাস্থ্যসচেতন মানুষের কাছে এর চাহিদা দিন দিন বাড়ছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরীক্ষামূলকভাবে নিজের জমিতে এই ধানের চাষ শুরু করেন রহমত আলী।

উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা গ্রামে শেখ রহমত আলীর বাড়ি। পেশায় একজন ব্যবসায়ী হলেও কৃষির প্রতি তার আগ্রহ দীর্ঘদিনের। সেই আগ্রহ থেকেই প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করেছেন ঔষধি গুণসম্পন্ন এই ব্ল্যাক রাইস বা কালো ধান। ইতোমধ্যে তার জমিতে এ ধানের ভালো ফলন দেখা গেছে।
কৃষক রহমত আলী বলেন, ইউটিউব দেখে ও উপজেলা কৃষি অফিসের পরামর্শে অনলাইন থেকে এক কেজি ব্লাক রাইসের বীজ কিনি। অন্য ধানের পাশাপাশি ১০ শতক জমিতে এবারই প্রথম  ব্লাক রাইস চাষ করেছি। ব্ল্যাক রাইস পুষ্টিগুণে ভরপুর, বিশেষ করে এতে জিঙ্কের পরিমাণ বেশি। এই চালের ভাত রক্তে শর্করা ও কোলেস্টেরল বৃদ্ধি করে না, ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী।
রহমত আলীর এই সফলতা দেখে ইতোমধ্যে একই গ্রামের আরও কয়েকজন কৃষক ব্ল্যাক রাইস চাষে আগ্রহ প্রকাশ করেছেন এবং বীজ সংগ্রহের চেষ্টা করছেন।

জয়পুর গ্রামের কৃষক মাস্টার মওদুদ বলেন, ব্যবসার পাশাপাশি শখের বসে বিভিন্ন জাতের ধানের চাষ করি। আমাদের ইউনিয়নে ব্ল্যাক রাইসের কথা শুনে দেখতে এসেছি। ধানটি দেখে ভালো লেগেছে, তাই এখান থেকে বীজ সংগ্রহ করে আগামী বছর এ ধানের চাষ করব।

উপসহকারী কৃষি অফিসার নাঈম শেখ বলেন, কৃষক শেখ রহমত আলী প্রথমে ব্ল্যাক রাইস চাষ সম্পর্কে জানতে আগ্রহ দেখান। পরবর্তী সময়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হলে তিনি অনলাইনের মাধ্যমে বীজ সংগ্রহ করে উপজেলা কৃষি অফিসের পরামর্শে সফলভাবে চাষ করেন।

এ বিষয়ে কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম বলেন, ব্ল্যাক রাইস একটি বিদেশি জাতের ধান। চাষে সঠিক পরিচর্যা ও প্রযুক্তি ব্যবহার করলে ভালো ফলন পাওয়া সম্ভব। এর বাজারমূল্য তুলনামূলক বেশি হওয়ায় কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। এখান থেকে ধান বীজ সংরক্ষণ করে আগামী বোরো মৌসুমে কালিয়া উপজেলায় চাষের জন্য বিতরণ করা হবে।

কৃষক ব্ল্যাক রাইস স্বপ্ন

সংশ্লিষ্ট সংবাদ: কৃষক

০৭ এপ্রিল ২০২৬
ফেনীতে তরমুজ চাষিদের মাথায় হাত!
০৪ ডিসেম্বর ২০২৫
খরচের কয়েকগুণ লাভের স্বপ্ন
২৫ নভেম্বর ২০২৫
গাড়ি চালক থেকে সফল কৃষক বিকাশ মিস্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শহীদ পরিবার সদস্যসহ এনসিপিকে জামায়াতের আসন উপহার, মনোনয়ন পাচ্ছেন যারা
  2. মাথায় অস্ত্র ঠেকিয়ে নিজেকে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘শেষ করলেন’ পুলিশ সদস্য
  3. মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ, যুক্ত হলো আরও কয়েকটি জেলা
  4. বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদিতে পৌঁছেছে
  5. চবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার অভিযোগ, আহত ৪
  6. দুপুরের মধ্যে চার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর পূর্বাভাস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x