প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে তার প্রথম নয়াপল্টনের কার্যালয়ে গমন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দীর্ঘদিন পর দলীয় প্রধানকে সামনে থেকে দেখার জন্য সকাল থেকে কার্যালয়ের সামনে ভিড় করতে শুরু করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।
বিএনপির শীর্ষ নেতারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় কার্যালয়ে বসে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে মতবিনিময় করতে পারেন।

নিজস্ব প্রতিবেদক