Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
১৯:০০, ২৪ মার্চ ২০২৬
আপডেট: ১৯:০১, ২৪ মার্চ ২০২৬
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
১৯:০০, ২৪ মার্চ ২০২৬
আপডেট: ১৯:০১, ২৪ মার্চ ২০২৬
আরও খবর
মসিকের সব খাল সংস্কারের তাগিদ নবনিযুক্ত প্রশাসকের
পাকুন্দিয়াতে স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার খাল খনন
খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি ও অর্থনীতির চিত্র বদলে যাবে : অর্থমন্ত্রী
শহীদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব : ভূমিমন্ত্রী
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কালমেঘা খাল খননের দাবিতে মানববন্ধন

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
১৯:০০, ২৪ মার্চ ২০২৬
আপডেট: ১৯:০১, ২৪ মার্চ ২০২৬
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
১৯:০০, ২৪ মার্চ ২০২৬
আপডেট: ১৯:০১, ২৪ মার্চ ২০২৬
বরগুনার পাথরঘাটায় কালমেঘা খাল পুনর্খননের দাবিতে মানববন্ধন। ছবি : এনটিভি

বরগুনার পাথরঘাটার কালমেঘা খালে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। একসময় যেখানে ট্রলার ও মালবাহী নৌযান চলাচল করত, এমনকি কুমিরেরও বসবাস ছিল, সেই খাল এখন প্রায় ভরাট হয়ে গেছে। এর ফলে সেচ সংকটে পড়েছে স্থানীয় কৃষকরা, ব্যহত হচ্ছে ফসল উৎপাদন। 

খালটি পুনর্খননের দাবিতে আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কলসি ও জাল হাতে কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কূপধন এলাকায় খালে মানববন্ধন করেছে কৃষকসহ স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে দ্রুত খালটি খনন করে পানির প্রবাহ স্বাভাবিক করার দাবি জানান কৃষকসহ স্থানীয় বাসিন্দারা। খালটিতে পানি না থাকায় সেচের অভাবে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় কৃষকরা। ফসল উৎপাদন করলেও পাচ্ছে না কাঙ্ক্ষিত ফলন।

পাশ্ববর্তী এলাকাগুলোতে, বিশেষ করে বরগুনা জেলায় মধ্যে  আলু উৎপাদনে উল্লেখযোগ্য স্থানে থাকলেও পানির অভাবে এই অঞ্চলের কৃষকরা আলু চাষ করতে পারছে না। ফলে ধীরে ধীরে সর্বস্বান্ত হওয়ার পথে হাজারো কৃষক।  বিষখালী নদী‌র উৎস থে‌কে কাল‌মেঘা বাজার পর্যন্ত প্রায় চার কি‌লো‌মিটার খাল খন‌নের দাবি এলাকাবাসীর।

মিজানুর রহমানের সভাপ‌তি‌ত্বে মানববন্ধনপূর্ব সমা‌বে‌শে বক্তব্য দেন মাসুম আহম্মদ, সমাজকর্মী গোলাম মোস্তফা, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আনোয়ার হাজি, পরিবেশকর্মী আরিফুর রহমান, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু সালেহ জসীম প্রমুখ। 

এই গ্রামের কৃষক ও গ্রাম পু‌লিশ খ‌লিলুর রহমান বলেন, আগে এক বিঘা জমিতে আলু চাষ করতে যে খরচ হতো, এখন তার চেয়ে অনেক বেশি লাগে। শুধু পানির জন্যই আলাদা খরচ। লাভ তো দূরের কথা, খরচই ওঠে না ঠিকমতো। এই গ্রামের ক‌য়েকশ একর জমি আলুচাষের আওতায় ছিল। কিন্তু পানি সংকটের কারণে অনেকেই ধীরে ধীরে সরে যাচ্ছে। কেউ কমিয়ে দিচ্ছে জমির পরিমাণ, কেউ পুরোপুরি অন্য ফসলে চলে যাচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষক রহিম বলেন, এই খালটা আমাদের বাঁচার পথ। খাল থাকলে আমরা বাঁচি, না থাকলে চাষই বন্ধ হয়ে যাবে। ছোটবেলায় এই খালে মালবাহী নৌযান চলাচল করতে দেখেছি। এমনকি কুমির ডিম পাড়ত এমন দৃশ্যও চোখে পড়ত। কিন্তু বর্তমানে খালটি প্রায় ভরাট হয়ে গেছে। খালের অস্তিত্ব থাকলেও পানির কোনো চিহ্ন নেই। দ্রুত খালটি পুনর্খনন করে আবারও পানির প্রবাহ দেখার দাবি জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ বলেন, কৃষি নির্ভর এলাকা চিহ্নিত করে কিছু গুরুত্বপূর্ণ খালের তালিকা পাঠিয়োছি। সেখানে ওই খালটির বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং খালটির প্রায় চার কিলোমিটার খননের জন্য উল্লেখ করেছি। তা ছাড়া এ উপজেলার সব স্থানই কৃষিনির্ভর হওয়ায় সব খালই পুনর্খননের প্রয়োজন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল জানান, ইতোমধ্যে দেশে খাল পুনর্খননের কাজ শুরু হয়েছে। আমরা পাথরঘাটার খালগুলো খনন করার জন্য বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

খাল খনন মানবন্ধন

সংশ্লিষ্ট সংবাদ: খাল খনন

২৩ মার্চ ২০২৬
পাকুন্দিয়াতে স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার খাল খনন
০২ ফেব্রুয়ারি ২০২৫
লালগালিচায় হেঁটে ৩ উপদেষ্টার খাল খনন উদ্বোধন, যে ব্যাখ্যা দিলো ডিএনসিসি
০২ ফেব্রুয়ারি ২০২৫
লালগালিচায় হেঁটে খাল খনন উদ্বোধন করলেন ৩ উপদেষ্টা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জেন-জিরা ৭২ এর সংবিধান চায় না : হান্নান মাসউদ
  2. সংবিধান সংস্কার ইস্যুতে তুমুল উত্তেজেনা, স্বরাষ্ট্রমন্ত্রীর মাইক বন্ধ করলেন স্পিকার
  3. সংসদে জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে আলোচনা ৩১ মার্চ
  4. কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক
  5. প্রিপেইড মিটারের ‘মাসিক চার্জ’ পর্যালোচনা করা হচ্ছে : বিদ্যুৎমন্ত্রী
  6. পদ্মা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x