সাতকানিয়া প্রেসক্লাবের বাবর সভাপতি, সম্পাদক জাহাঙ্গীর
সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবর ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। ছবি : এনটিভি
সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবর ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নির্বাচিত হয়েছেন।
আজ রোববার (২২ মার্চ) বিকেলে সাতকানিয়ায় একটি রেস্টুরেন্ট সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সদস্য নাজিম মোহাম্মদ, লোকমান হাকিম ও এস এম রানা।
নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি এম এম রাজা মিয়া রাজু, সহসভাপতি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ নাজিম মাহমুদ। কার্যনির্বাহী কিমিটির সদস্যরা হলেন মামুন মোহাম্মদ, সুকান্ত বিকাশ ধর ও মনজুর আলম।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম