Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:২০, ১২ মার্চ ২০২৬
আপডেট: ১৫:২৬, ১২ মার্চ ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:২০, ১২ মার্চ ২০২৬
আপডেট: ১৫:২৬, ১২ মার্চ ২০২৬
আরও খবর
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরে মহাসড়কে সেনাবাহিনী
ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা
ঈদযাত্রায় গাজীপুরে মহাসড়কে থেমে থেমে যানজট
ঈদযাত্রা : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের ভিড়, স্বস্তিতে পারাপার
রেলের ভেতরে শ্বাসরুদ্ধকর পরিবেশ, ঝুঁকি নিয়েই ছাদে যাত্রী

ঈদযাত্রা ঘিরে শঙ্কা : মহাসড়কের বাড়ছে যানজটের চাপ

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:২০, ১২ মার্চ ২০২৬
আপডেট: ১৫:২৬, ১২ মার্চ ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:২০, ১২ মার্চ ২০২৬
আপডেট: ১৫:২৬, ১২ মার্চ ২০২৬
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে আমতলী ও কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে তোলা। ছবি : এনটিভি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে বাড়ি ফিরতে শুরু করেছেন লাখো মানুষ। তবে এই গুরুত্বপূর্ণ মহাসড়কের কুমিল্লা অংশে শৃঙ্খলা বজায় রাখা এবং যানজটমুক্ত চলাচল নিশ্চিত করা নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে গভীর শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মহাসড়কের প্রায় ১০০ কিলোমিটার অংশ কুমিল্লা জেলার ওপর দিয়ে যাওয়ায় এই বিশাল এলাকা জুড়ে যানজট নিরসনে প্রশাসনের প্রস্তুতি কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবহণ সংশ্লিষ্টরা।

চালকদের প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চলমান সংস্কার কাজ। কুমিল্লা সেনানিবাস সংলগ্ন এলাকা এবং দেবিদ্বারসহ বেশ কয়েকটি স্থানে রাস্তা মেরামতের কাজ চলায় যানবাহনের গতি ধীর হয়ে পড়ছে। ঈদযাত্রার মূল চাপ শুরু হওয়ার আগে এই সংস্কার কাজগুলো সম্পূর্ণ বন্ধ না করলে তীব্র ভোগান্তির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মহাসড়কে বিশৃঙ্খলার অন্যতম কারণ হিসেবে যত্রতত্র পার্কিং ও অবৈধ বাজারকে দায়ী করছেন ভুক্তভোগীরা।সরেজমিনে দেখা যায়, দাউদকান্দির গৌরিপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা, নিমসার ও সদর দক্ষিণের পদুয়ার বাজারের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মহাসড়কের ওপরই বাস ও লরি পার্কিং করা হয়। অনেক স্থানে ফুটপাত দখল করে দোকানপাট বসানো হয়েছে এবং মহাসড়কের ওপরেই বসছে কাঁচাবাজার। বিশেষ করে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় নোয়াখালী ও চাঁদপুরগামী পরিবহনের এলোপাতাড়ি পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে প্রায়ই স্থবিরতা সৃষ্টি হয়। 

চালকরা বলছেন, বাজার এলাকাগুলোতে যানবাহনের জটলা এবং থ্রি-হুইলার চলাচল বন্ধ না করলে এবারের ঈদযাত্রায় দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে হবে। এছাড়া রাতের বেলা মহাসড়কে ডাকাতি বা ছিনতাইয়ের ভয় কাটাতে পুলিশি টহল আরও জোরদার করার দাবি জানিয়েছেন মাইক্রোবাস ও ট্রাক চালকরা।

চট্টগ্রাম থেকে তেলবাহী লরি চালক আসাদ উল্লাহ বলেন, শুধু কুমিল্লা অংশেই চার-পাঁচটা বাজার আছে। এসব বাজারের ভেতর দিয়ে যেতে হলে অনেক সময় লাগে। এখন আবার রাস্তার সংস্কার কাজও চলছে। কাজ শেষ না হলে এবারের ঈদ আমাদের রাস্তার মধ্যেই কাটাতে হবে।

বাস চালক আবদুল মজিদ বলেন, এখন আর সড়ক সংস্কার দরকার নেই। বরং রাতে বেশি পুলিশ দরকার, যাতে ছিনতাই বা ডাকাতির ঘটনা না ঘটে।

মাইক্রোবাস চালক অপু হোসেন বলেন, ঈদের সময় বাড়ি যাওয়া এবং আবার কর্মস্থলে ফেরার সময় পুলিশি টহল বাড়ানো দরকার। টহল বাড়লে চুরি-ডাকাতির ভয় কমবে।

উদ্ভূত পরিস্থিতিতে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের সব ধরনের সংস্কার কাজ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও বাজার উচ্ছেদে অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে। 

ঢাকা–চট্টগ্রাম হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শাহিনুর আলম খান বলেন, যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ২০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পদুয়ার বাজার ও নিমসারের মতো স্পটগুলোতে বিশেষ নজরদারি রাখা হবে যাতে কোনো যানবাহন অনিয়ম করতে না পারে।

প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও চালক ও যাত্রীদের প্রত্যাশা, কেবল পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে।

ঈদযাত্রা যানজট

সংশ্লিষ্ট সংবাদ: ঈদযাত্রা

১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা
১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রা : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের ভিড়, স্বস্তিতে পারাপার
১৮ মার্চ ২০২৬
রেলের ভেতরে শ্বাসরুদ্ধকর পরিবেশ, ঝুঁকি নিয়েই ছাদে যাত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নড়াইলে নারী পুলিশের আত্মহত্যা
  2. ঝালকাঠীতে চাঁদ রাতে মেহেদি উৎসব
  3. ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান
  4. পটুয়াখালীতে আটক সন্দেহজনক পপিসিডের নমুনা পরীক্ষাগারে
  5. বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত
  6. ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x