Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
নাসির আহমেদ, গাজীপুর
১৭:৩০, ০৭ মার্চ ২০২৬
আপডেট: ১৭:৩৪, ০৭ মার্চ ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১৭:৩০, ০৭ মার্চ ২০২৬
আপডেট: ১৭:৩৪, ০৭ মার্চ ২০২৬
আরও খবর
গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চীনের সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী
হামসহ ৯ টিকার ৬ মাসের মজুত আছে : স্বাস্থ্যমন্ত্রী
উপপরিচালকের ওপর হামলা, দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
বিগত সরকার কোষাগারে কোনো টাকা রেখে যায়নি : স্বাস্থ্যমন্ত্রী
কাল সারাদেশে হামের টিকা পাবে যারা

গাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রী, মিলল নানা অনিয়ম

নাসির আহমেদ, গাজীপুর
১৭:৩০, ০৭ মার্চ ২০২৬
আপডেট: ১৭:৩৪, ০৭ মার্চ ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১৭:৩০, ০৭ মার্চ ২০২৬
আপডেট: ১৭:৩৪, ০৭ মার্চ ২০২৬
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি : এনটিভি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসক ও কর্মকর্তাদের অনুপস্থিতি, ছুটির আবেদনে অসংগতি এবং সেবাব্যবস্থার নানা ঘাটতি চিহ্নিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে এই ঝটিকা অভিযান পরিচালনা করেন তিনি।

সকাল ১০টার দিকে সাধারণ কার্যক্রম চলাকালীন স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করেন। তিনি সরাসরি ভেতরে ঢুকে কর্তব্যরতদের কাছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অবস্থান জানতে চান। তবে কার্যালয়ে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদকে অনুপস্থিত দেখতে পান। ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ মোহাম্মদ কাজী নাজমুল হক জানান, ওই কর্মকর্তা ছুটিতে রয়েছেন। মন্ত্রী ছুটির আবেদনপত্র দেখতে চাইলে একটি স্ক্যান করা কপি দেখানো হয়, যাতে জেলা সিভিল সার্জনের কোনো অনুমোদন ছিল না।

এরপর মন্ত্রী কনফারেন্স রুমে বসে চিকিৎসকদের হাজিরা খাতা যাচাই করেন। সেখানে চারজন চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়, যাদের কোনো ছুটির আবেদনও সংরক্ষিত ছিল না। মন্ত্রীর আগমনের খবর পেয়ে সাড়ে ১০টার দিকে কয়েকজন চিকিৎসক তড়িঘড়ি করে হাসপাতালে উপস্থিত হয়ে বিভিন্ন অজুহাত দেখান এবং ক্ষমা প্রার্থনা করেন।

একপর্যায়ে ডা. রেজওয়ানা রশিদও হাসপাতালে পৌঁছান। মন্ত্রী অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি অসুস্থতার দাবি করেন। তবে তার দাখিলকৃত আবেদনপত্রে ‘পারিবারিক সমস্যার’ কথা উল্লেখ ছিল এবং সেখানেও সিভিল সার্জনের অনুমোদন ছিল না। এ সময় তিনিও মন্ত্রীর কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন। ওয়ার্ডের ওয়াশরুমগুলোতে হ্যান্ডওয়াশ বা সাবান না থাকায় তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। পর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও কেন এই নূন্যতম সুবিধা নেই- এমন প্রশ্নে কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে এখন থেকে আগাম না জানিয়েই ঝটিকা সফর করা হবে। কোথাও অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, হাসপাতালে কর্মরতদের কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। ঢাকায় বসবাস করে মফস্বলের হাসপাতালে চাকরি করার সুযোগ আর থাকবে না; প্রয়োজনে কর্মস্থলের কাছাকাছি থেকেই দায়িত্ব পালন করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়ম সরদার মো. সাখাওয়াত হোসেন
১৯ মার্চ ২০২৬
জুনের শেষ সপ্তাহে হেলথ কার্ড বিতরণ শুরু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
১১ মার্চ ২০২৬
ই-হেলথ কার্ড চালু হবে জুনে : স্বাস্থ্যমন্ত্রী
০৭ মার্চ ২০২৬
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার
০৭ মার্চ ২০২৬
হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রী, ১৬ চিকিৎসকের অর্ধেকই অনুপস্থিত
০৬ মার্চ ২০২৬
স্বাস্থ্যখাতে ধাপে ধাপে এক লাখ জনবল নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
২৮ ফেব্রুয়ারি ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
২০ ফেব্রুয়ারি ২০২৬
মানুষকে ডাক্তারের পিছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে : স্বাস্থ্যমন্ত্রী
১৯ ফেব্রুয়ারি ২০২৬
চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
১৫ এপ্রিল ২০২৪
অ্যান্টিবায়োটিক স্বাস্থ্যখাতে নতুন অশনিসংকেত : স্বাস্থ্যমন্ত্রী
১১ মার্চ ২০২৪
হাসপাতাল পরিদর্শনে গরমিল পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিচ্ছে সরকার
  2. বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  4. ২ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
  5. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. ক্লাস চলাকালে খসে পড়ল পলেস্তারাসহ বৈদ্যুতিক ফ্যান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x