দেশের উন্নয়নে এক মিনিটও নষ্ট করতে চাই না : চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, আমরা অনেক ষড়যন্ত্রের মধ্য দিয়ে নির্বাচনে বিজয় অর্জন করেছি। এখন প্রতিটি মুহূর্তে দেশের উন্নয়নে কাজ করার সময়। আগামী দিনে একটি মিনিটও নষ্ট করতে চাই না। প্রতিটি সময়কে দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা কর।
গতকাল বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার সন্ধ্যায় ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আফজাল হোসেন খান পলাশের বাড়িতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক একেএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলি আশরাফ নান্নু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ দেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর