Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
নাসির আহমেদ, গাজীপুর
১৭:২৫, ০২ মার্চ ২০২৬
আপডেট: ১৭:২৯, ০২ মার্চ ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১৭:২৫, ০২ মার্চ ২০২৬
আপডেট: ১৭:২৯, ০২ মার্চ ২০২৬
আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদ মন্ত্রী
ডুমুরিয়ায় খাল খননের ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত
মান্দায় খাল পুনঃখনন : শ্রমিকদের ৫০ লাখ টাকা গেল কোথায়?
দুই বছরের মাথায় একই খাল ফের খনন, ৩০ টাকার গাছে ৫০১ টাকার ভাউচার
পবায় খাল খননের ১ কোটি ৮০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

সরকার বাধার মুখে খাল খনন প্রকল্প বন্ধ করবে না : পানিসম্পদমন্ত্রী

নাসির আহমেদ, গাজীপুর
১৭:২৫, ০২ মার্চ ২০২৬
আপডেট: ১৭:২৯, ০২ মার্চ ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১৭:২৫, ০২ মার্চ ২০২৬
আপডেট: ১৭:২৯, ০২ মার্চ ২০২৬
গাজীপুর জেলার শ্রীপুরে চৌক্কার খাল পরিদর্শনে এসে সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি

অনির্বাচিত সরকারের সময় প্রভাবশালীদের বাধার মুখে খাল খনন কার্যক্রম বাধাগ্রস্ত হলেও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কোনো বাধার মুখে খাল খনন প্রকল্প বন্ধ করবে না বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলার শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা চৌক্কার খাল পরিদর্শনে এসে গণমাধ্যমকে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে থাকা পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শিল্পকারখানা বা ব্যক্তি পর্যায়ে যারা খাল ও নদী দখল করেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খাল ও নদী রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না।

এরপর মন্ত্রী ও তার সফরসঙ্গীরা লবলং খালও পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ, গাজীপুরের জেলা প্রশাসক মো. আলম হোসেন, জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীন, পানিসম্পদ মন্ত্রীর একান্ত সচিব মাসুম রেজা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

পানিসম্পদ মন্ত্রী খাল খনন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

সংশ্লিষ্ট সংবাদ: পানিসম্পদ মন্ত্রী

০৯ আগস্ট ২০২৬
‘ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে’
০৭ জুলাই ২০২৬
‎পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-নেদারল্যান্ডসের যৌথ কাজের অঙ্গীকার
২৮ জুন ২০২৬
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ : পানিসম্পদ মন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যশোরে কোরআন তেলাওয়াতে পুরস্কৃত শ্রেষ্ঠ তিনজন
  2. সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  3. ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি : খাদ্যমন্ত্রী
  4. বিরোধী দলের বুঝা উচিত ৬ মাসেই সব কাজ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী
  5. কক্সবাজারে ২ লাখ ৯৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২
  6. রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x