Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)
১৯:১০, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১২, ২৫ অক্টোবর ২০২৬
জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)
১৯:১০, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১২, ২৫ অক্টোবর ২০২৬
আরও খবর
ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু কাল
গাজীপুর শিল্পাঞ্চলে ফিরেছেন শ্রমিকরা, পুরোদমে চলছে উৎপাদন
আগামীকাল মোংলা বন্দরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদ্মা ব্যারাজ, ওয়াই-টাইপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণ করবে সরকার
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প

পদ্মা ব্যারেজ নির্মাণকাজ শুরু জানুয়ারি-ফেব্রুয়ারিতে : পানিসম্পদ মন্ত্রী

জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)
১৯:১০, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১২, ২৫ অক্টোবর ২০২৬
জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)
১৯:১০, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১২, ২৫ অক্টোবর ২০২৬
পাবনার সুজানগর উপজেলায় পদ্মাপাড়ে পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে কারিগরিবিষয়ক আলোচনা সভা। ছবি : এনটিভি

২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যেই বহুল প্রত্যাশিত পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আজ ​রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এলাকার পদ্মাপাড়ে পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে কারিগরিবিষয়ক আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।

​সভায় বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, অতীতে অনির্বাচিত বা তৎকালীন সরকার দেশের স্বার্থকে প্রাধান্য না দিয়ে অন্য দেশের ইশারায় চলেছে। নিজেদের শক্তি ও সাহসের অভাবে তারা বড় কোনো সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল। ২০১৬ সালে তিস্তা ব্যারেজসহ বড় বড় প্রকল্প নিয়ে মানুষ নানা প্রত্যাশা করলেও সদিচ্ছার অভাব এবং রাজনৈতিক সিদ্ধান্তের অভাবে তা বাস্তবায়িত হয়নি।

পানিসম্পদ মন্ত্রী বলেন, অনির্বাচিত সরকারের পক্ষে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। কিন্তু বর্তমান নির্বাচিত সরকার দেশের স্বার্থ ও জনগণের অধিকারকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে এই মেগা প্রকল্প হাতে নিয়েছে।

​নির্বাচিত হওয়ার আড়াই মাসের মাথায় বর্তমান সরকার এমন একটি সাহসী ও ‘মাস্টারমাইন্ড’ উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি আমাদের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ হলেও তা সফল করতে আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি। প্রথম পর্যায়ে এ প্রকল্পের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়সহ মোট ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প শেষ করা হবে। প্রায় সাত বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়নে সময় সামান্য কম-বেশি হতে পারে বলেও জানান তিনি।

​প্রকল্পের সুফল তুলে ধরে মন্ত্রী বলেন, প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী—দেশের তিন ভাগের এক ভাগ জনগোষ্ঠী অর্থাৎ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় সাত কোটি মানুষ এই প্রকল্পের সুফল ভোগ করবে। এর মাধ্যমে ওই অঞ্চলের সুবিধাবঞ্চিত ও ক্ষতিগ্রস্ত মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।

​কারিগরি আলোচনায় প্রকল্প পরিচালক হাসান মাহমুদ জানান, নদীর গভীরতা পরিবর্তনের কারণে ২০১৬ সালে প্রণীত পদ্মা ব্যারেজের নকশায় অবস্থানগত কিছুটা পরিবর্তন এসেছে। আগামী দেড় বছরের মধ্যে সব সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হবে। এই ব্যারেজের উজানে ১৬৫ কিলোমিটার নদী অংশে পানি রিজার্ভ করা হবে। এর ফলে পানির চাপ ও উচ্চতা বৃদ্ধি পাওয়ায় পাবনাসহ সংশ্লিষ্ট এলাকার শহর রক্ষা বাঁধের উচ্চতা ও সক্ষমতা বাড়ানোর বিষয়টিও প্রকল্পে রাখা হয়েছে। এ ছাড়া বর্ষাকালে ব্যারেজের ৭৮টি গেটই খোলা থাকবে, ফলে বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই।

​এ সময় উপস্থিত ছিলেন—পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, প্রকল্প পরিচালক হাসান মাহমুদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরেফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পদ্মা ব্যারেজ নির্মাণকাজ শুরু পানিসম্পদ মন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: পদ্মা ব্যারেজ

০২ নভেম্বর ২০২৬
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প
১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে  : পানি সম্পদমন্ত্রী
সর্বাধিক পঠিত
  1. এমপি নুসরাতের গ্রামের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার অভিযোগ
  2. প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির
  3. সকালের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  4. কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  5. ছিনতাইকারীর কবলে ড. আসিফ নজরুল
  6. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x