ভেজাল ও মানহীন পণ্য বেচায় চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় ভেজাল, অনুমোদনহীন ও মানহীন সেমাইসহ খাদ্যদ্রব্য উৎপাদন ও বিপণনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভেজাল পণ্যের উৎপাদন এবং বিপণন নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান চালায় জেলা প্রশাসন, র্যাব-৭, বিএসটিআইসহ সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বিত একটি দল।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জরিমানা করা এসব প্রতিষ্ঠানে খাদ্যদ্রব্য তৈরির কোনো অনুমোদন ছিল না। ছিল না বিএসটিআইয়ের ছাড়পত্র। মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাও ছিল না প্রতিষ্ঠানগুলোতে। বিভিন্ন খাবার তৈরিতে অপরিশোধিত পানি ব্যবহারেরও প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযোগে প্রতিষ্ঠান তিনটির মালিকপক্ষকে সতর্ক করার পাশাপাশি তিন লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম