Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:১৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:১৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:১৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:১৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধান ও চীনের
পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষে উত্তেজনা, সংলাপের আহ্বান ইরান-ইইউয়ের
গণভোটের ফলাফল সংশোধন, ভোট কমল প্রায় ১১ লাখ
১৪ মার্চের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব দিতে ইসির চিঠি
মানুষ নির্বিঘ্নে ভোট দিলেও অনেক প্রশ্ন আছে : বদিউল আলম

ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করছি : ইইউ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:১৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:১৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:১৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:১৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস রাজধানীর নিউ বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভোটগ্রহণ শুরুর পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : বাসস

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস জানিয়েছেন, বাংলাদেশে চলমান নির্বাচনে আজ দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। ভোটগ্রহণের এই ইতিবাচক ধারা সারাদিন বজায় থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ইজাবস এসব কথা বলেন। তিনি জানান, সারাদেশে নিয়োজিত পর্যবেক্ষকদের মাধ্যমে ইইউ মিশন নিবিড়ভাবে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ইভার্স ইজাবস বলেন, আমরা বাংলাদেশের নাগরিকদের মধ্যে প্রচুর উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করছি। আশা করি, ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে।

ইইউ ইওএম প্রধান জানান, তারা সারাদেশে অবস্থানরত তাদের পর্যবেক্ষকদের সঙ্গে অনলাইনে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কেন্দ্র খোলা, ভোটারদের উপস্থিতি এবং নির্বাচনের সামগ্রিক পরিস্থিতির নিয়মিত আপডেট নেওয়া হচ্ছে। তিনি বলেন, পর্যবেক্ষকরা আমাদের জানাচ্ছেন কেন্দ্রগুলো কীভাবে খোলা হয়েছে ও কত মানুষ ভোট দিচ্ছেন। দেশের যেখানেই আমাদের পর্যবেক্ষকরা আছেন, সেখান থেকেই আমরা তথ্য পাচ্ছি।

এর আগে সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করেন ইজাবস। ইইউ মিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা শতভাগ নিরপেক্ষ। আমরা কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছি না; আমরা কেবল পর্যবেক্ষণ করছি।’ তিনি জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি মিশন তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে।

একটি বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক মূল্যায়নের জন্য ইইউ মিশন দেশের শহর ও গ্রামাঞ্চল মিলিয়ে ২০০-এর বেশি পর্যবেক্ষক মোতায়েন করেছে।

প্রধান পর্যবেক্ষক জানান, এখন পর্যন্ত তারা যেসব কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন, তার বেশিরভাগই সময়মতো খুলেছে এবং শান্তিপূর্ণভাবে ভোট চলছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, পর্যবেক্ষণের অংশ হিসেবে মিশন বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করলেও ভোট চলাকালীন কোনো মন্তব্য করবে না।

ইজাবস বলেন, প্রক্রিয়াটি নিয়ে আমরা পরে কথা বলব। কারণ এখন কোনো মন্তব্য করা মানেই রাজনীতি ও নির্বাচনি প্রক্রিয়ায় জড়িয়ে পড়া।’ বাংলাদেশের এবারের নির্বাচনকে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার চর্চার এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে অভিহিত করেন তিনি।

ইভার্স ইজাবস বলেন, আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য এটি একটি চমৎকার সুযোগ। এবার তারা একটি অবাধ, অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোট দিচ্ছেন।

ভোটগ্রহণ, গণনা ও ফলাফল তৈরির প্রক্রিয়া মূল্যায়ন শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে ইইউ ইওএম।

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ ইইউ পর্যবেক্ষক দল
১৭ ফেব্রুয়ারি ২০২৬
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মন্ত্রী হওয়ায় লক্ষ্মীপুরে আনন্দের বন্যা
১৭ ফেব্রুয়ারি ২০২৬
মনোনয়ন বঞ্চিত হয়েও হাজি ইয়াছিন ৩ মন্ত্রণালয়ের মন্ত্রী
১৭ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
১৭ ফেব্রুয়ারি ২০২৬
২৪৫ ভোট পেয়ে মাইকিং করে ধন্যবাদ জানালেন প্রার্থী নিজেই
১৬ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি
১৬ ফেব্রুয়ারি ২০২৬
রংপুর-৬ আসনে ৮ প্রার্থীর ৬ জনই জামানত হারালেন
১৫ ফেব্রুয়ারি ২০২৬
সংসদে নওগাঁর ছয় নতুন মুখ
১৫ ফেব্রুয়ারি ২০২৬
বরগুনা-২ আসনে ৯ প্রার্থীর সাতজনই হারিয়েছেন জামানত
১৫ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে
১৫ ফেব্রুয়ারি ২০২৬
কুড়িগ্রাম-১ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
  2. দুই ঘণ্টা পর অবরুদ্ধ এমপিকে উদ্ধার
  3. গলা কেটে শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার
  4. কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ
  5. শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হবে : দুলু
  6. পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার : শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x