সাবেক কেন্দ্রীয় যুবদলনেতা ইসহাক সরকারকে বহিষ্কার করল বিএনপি
ইসহাক সরকার। ফাইল ছবি
সাবেক যুবদলনেতা ইসহাক সরকারকে বহিষ্কার করেছে বিএনপি।
গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ ইসহাক সরকার ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ ধানের শীষ প্রতীকে লড়ছেন।

নিজস্ব প্রতিবেদক